‘জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না’
২৬ নভেম্বর, ২০২৬ এ ৪:০৭ PM

জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, জামায়াত পরিচালিত ১১ দলীয় জোট। যদিও সেখান থেকে ২ দল চলে যাওয়ার পরও নাকি ১১ দলীয় জোটই রয়ে গেছে। সম্প্রতি এই জোটের শরীক দল এনসিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। এর পর থেকে নাকি ১১ দলীয় জোটে মতবিরোধ দেখা দিয়েছে। জামায়াতসহ অন্য দলগুলোর বক্তব্য এনসিপি কেন জোটের অন্য দল ছাড়া সরকারের সঙ্গে মিটিং করবে? এই ইস্যুকে কেন্দ্র করে জোটের মধ্যে কিছুটা অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, অনেকেই বলছে এনসিপি নাকি জামায়াত জোট ছাড়তে পারে। তবে বাস্তবতা হলো এমনটা হওয়ার কোনও সম্ভাবনা নাই। কেননা জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না। এখানে এনসিপির কি অবস্থান বা ভূমিকা হবে সেটা মূলত নির্ধারণ করে জামায়াত। ফলে জামায়তের বাইরে এনসিপি যাওয়া মানেই এনসিপির ভাঙন অনিবার্য।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনা অনুযায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৭ PM · প্রথম আলো
খুলনায় হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের উদ্বেগ
২৬ নভেম্বর, ২০২৬ এ ৪:৩৮ PM · বাংলা ট্রিবিউন
শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী
২৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৬ PM · বাংলা ট্রিবিউন
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
২৫ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৩ PM · বাংলা ট্রিবিউন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা: জামায়াত আমির বললেন, ‘জনগণ প্রতিহত করবে’
২৫ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৭ AM · বাংলা ট্রিবিউন
