জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫টি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, আবেদনের সময় বৃদ্ধি
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সাইবার সিকিউরিটি, ফ্রিল্যান্সিংসহ ১৫টিা বিষয়ে স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে প্রাথমিক আবেদনের কার্যক্রম চলবে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এর আগে আবেদনের শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর ২০২৬। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (gateway) অথবা পে-স্লিপ ডাউনলোড করে আবেদন ফি ১ হাজার টাকা জমা দিতে হবে। আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ১৯ অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে।
সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনিউরশিপ, ল্যাংগুয়েজ (আরবি), ল্যাংগুয়েজ (ইংরেজি), কালিনারি সায়েন্স (শেফ), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ফ্রিল্যান্সিং (গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং অ্যান্ড ওয়েব ডিজাইন)।
জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (পাস)/ স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম ও শর্তানুযায়ী যোগ্য বিবেচিত হলে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্কিল-বেজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে (একই সেশনে) অধ্যয়নরত কোনো প্রার্থী এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না। এই শর্তের ব্যত্যয় করে কোনো প্রার্থী এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হলে তাঁর ভর্তি বাতিলের অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। আবেদন ফরমে আবেদনকারীর কোনো তথ্য বা ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ প্রমাণিত হলে তাঁর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
*ভর্তির বিস্তারিত দেখুন এখানে…
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
৮ নভেম্বর, ২০২৬ এ ৫:৪১ PM · বাংলা ট্রিবিউন
এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ডিসেম্বরে, পুনঃপরীক্ষার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
৮ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · প্রথম আলো
২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · প্রথম আলো
সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান
৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৩১ AM · প্রথম আলো
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শেষ আজ, মানতে হবে যে যে নিয়ম
৭ নভেম্বর, ২০২৬ এ ১২:৩১ PM · প্রথম আলো
