জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি, আবেদন যেভাবে
১৩ অক্টোবর, ২০২৬ এ ২:৩৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি ১৪ অক্টোবর বিকেল ৪টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজে ১৬ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন নিশ্চয়ন করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষার পরিবর্তে পাস ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা এ কার্যক্রমে আবেদন করতে পারবেন না।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) অথবা মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা জিপিএ ২.২৫ এবং সংশ্লিষ্ট তিন বছর মেয়াদি স্নাতক (পাস) নিয়মিত পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
তবে প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) বা মাস্টার্স প্রথম পর্ব (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে পূর্বে অধ্যয়ন ও উত্তীর্ণ হতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত বা প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য কোনো প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন না। দ্বৈত ভর্তি হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
প্রাথমিক আবেদন ফি ১ হাজার টাকা। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ৮৫০ টাকা এবং সংশ্লিষ্ট কলেজের অংশ ১৫০ টাকা। নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে এ ফি জমা দেওয়া যাবে।
আবেদনের সব তথ্য পেতে এখানে ক্লিক করুন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
তরুণ ও পেশাজীবীদের উদ্ভাবনী আইডিয়া আহ্বান করছে বিদ্যুৎ বিভাগ
১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৫০ AM · প্রথম আলো
এবার থেকেই অনুত্তীর্ণ এইচএসসি পরীক্ষার্থীদের ২-৩ মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা
১২ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৫ PM · বাংলা ট্রিবিউন
ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে ওয়ান–স্টপ সলিউশন
১২ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৬ PM · প্রথম আলো
