একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
১৩ অক্টোবর, ২০২৬ এ ৪:৫৮ PM

২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন সিস্টেমে ভর্তির তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে এ কাজ করতে হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ–সংক্রান্ত চিঠি উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠিয়েছে।
২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইন সিস্টেমে ভর্তি ১৫ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইট: এর (Login) প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগইন করে কলেজে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: এফকিউ, ইকিউ–১, ইকিউ–২ ও এসকিউ কোটার প্রমাণক) যাচাই সাপেক্ষে অনলাইন ভর্তি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন সিস্টেমে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময় ভর্তিসংক্রান্ত উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
তরুণ ও পেশাজীবীদের উদ্ভাবনী আইডিয়া আহ্বান করছে বিদ্যুৎ বিভাগ
১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৫০ AM · প্রথম আলো
এবার থেকেই অনুত্তীর্ণ এইচএসসি পরীক্ষার্থীদের ২-৩ মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা
১২ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৫ PM · বাংলা ট্রিবিউন
ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে ওয়ান–স্টপ সলিউশন
১২ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৬ PM · প্রথম আলো
