জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৪ PM

তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুসনাদ ই আহমদ। ‘বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা’ ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান, এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক প্রমুখ।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এবং শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হয়।
স্কাইটেক সলিউশনস বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং, কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্যাক-অফিস অপারেশন এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সেবা দিয়ে আসছে। আন্তর্জাতিক বাজারে এসব সেবা রফতানির মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের তরুণদের দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মো. মুসনাদ ই আহমদ বলেন, একটি ছোট উদ্যোগ নিয়ে যে স্বপ্নের যাত্রা শুরু করেছিলাম, সেই উদ্যোগের জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া আমার জীবনের গর্ব ও আবেগের মুহূর্ত। এ অর্জন আমার একার নয়, বরং স্কাইটেক সলিউশনসের প্রতিটি সদস্যের পরিশ্রম, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার ফল।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
অনলাইনে জিটিএ ৬ গেমের ভুয়া পিসি সংস্করণ, ডাউনলোড করলেই বিপদ
২৪ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
২৪ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · বাংলা ট্রিবিউন
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
২৪ নভেম্বর, ২০২৬ এ ৯:১৭ AM · বাংলা ট্রিবিউন
দেশজুড়ে সংঘাতের আগুন, ‘ঘি ঢালছে’ সামাজিক যোগাযোগমাধ্যম
২৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · বাংলা ট্রিবিউন
গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · প্রথম আলো
