অনলাইনে জিটিএ ৬ গেমের ভুয়া পিসি সংস্করণ, ডাউনলোড করলেই বিপদ
২৪ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM

সদ্য বাজারে আসা জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) কম্পিউটারে খেলার সুযোগ দেওয়ার প্রলোভনে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে অসংখ্য ভুয়া ফাইল। এসব ফাইলের মাধ্যমে কম্পিউটারে ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরি হতে পারে। এমনকি ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের কম্পিউটার ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের কাজে ব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, জিটিএ ৬ গেমকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বেশির ভাগ প্রতারণা সহজেই চেনা সম্ভব। গেমটির সোর্স কোড ফাঁস হয়েছে বা কম্পিউটারের জন্য ক্র্যাক করা সংস্করণ তৈরি হয়েছে, এমন দাবি যাচাই ছাড়া বিশ্বাস করা বিপজ্জনক।
বিভিন্ন অনলাইন ফোরামে অনেকে দাবি করছেন, গেমটি ক্র্যাক করে কম্পিউটার ও মোড নির্মাতাদের জন্য একটি ফাইল উন্মুক্ত করা হয়েছে। কিন্তু এ ধরনের ফাইল ডাউনলোড করলে কম্পিউটারের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যেতে পারে। তাই জিটিএ ৬–এর পিসি সংস্করণ বিনা মূল্যে ডাউনলোডের সুযোগ দেওয়ার দাবি করলেই সতর্কতা অবলম্বন করতে হবে। এ ছাড়া ফাইল ডাউনলোডের জন্য কোনো লিংকে ক্লিক করার আগে সেটির উৎস ও বিশ্বাসযোগ্যতা যাচাই করা প্রয়োজন। বিশেষ করে গেমটির সোর্স কোড ফাঁস কিংবা ক্র্যাক করার দাবি করা ওয়েবসাইটের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি।
ভুল করে জিটিএ ৬-এর ভুয়া সংস্করণ ডাউনলোড করে ফেললে প্রথমেই সেটি কম্পিউটার থেকে আনইনস্টল করতে হবে। এতে ক্ষতিকর প্রোগ্রামটির মাধ্যমে হ্যাকারদের কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ কমে যাবে। তবে শুধু আনইনস্টল করলেই ঝুঁকি পুরোপুরি দূর হয় না। কারণ, মূল প্রোগ্রামটি মুছে ফেলার পরও কম্পিউটারের বিভিন্ন ফোল্ডারে ম্যালওয়্যারের ফাইল থেকে যেতে পারে। এ ধরনের ফাইল শনাক্ত করতে প্রথমেই অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পুরো কম্পিউটার স্ক্যান করা উচিত।
কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর ফাইল সরাতে ব্লিচবিটের মতো সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে নির্দিষ্ট প্রোগ্রাম ও ফোল্ডারের ফাইল পরীক্ষা করে মুছে ফেলা যায়। পাশাপাশি ব্রাউজিং ইতিহাস, ট্র্যাকিং কুকিজ, সংরক্ষিত পাসওয়ার্ড ও বিভিন্ন অ্যাপের লগ মুছে ফেলার সুবিধাও রয়েছে।
সূত্র: জেডডিনেট
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
২৪ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · বাংলা ট্রিবিউন
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
২৪ নভেম্বর, ২০২৬ এ ৯:১৭ AM · বাংলা ট্রিবিউন
দেশজুড়ে সংঘাতের আগুন, ‘ঘি ঢালছে’ সামাজিক যোগাযোগমাধ্যম
২৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · বাংলা ট্রিবিউন
জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৪ PM · বাংলা ট্রিবিউন
গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · প্রথম আলো
