ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
৩১ আগস্ট, ২০২৬ এ ২:১০ PM

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিমানবন্দর থানা শাখার সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে আল আমিন শান্তকে প্রবাসীর পাঠানো প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে ২৯ আগস্ট গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গে আরও ছিলেন বিমানবন্দর থানা বিএনপির একটি ওয়ার্ডের সভাপতি আব্দুর রউফ।
সোমবার (৩১ আগস্ট) সংগঠনের ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন এ বহিষ্কারাদেশের অনুমোদন দেন।
ঢাকা মহানগর উত্তরের দফতর সম্পাদক (সহ-সভাপতি) পদ মর্যাদায় শিবলী সাদিক শিবলুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে জাতীয়তাবাদী সমমনা জোটের শুভেচ্ছা
৩১ আগস্ট, ২০২৬ এ ৫:৫৪ PM · বাংলা ট্রিবিউন
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
৩১ আগস্ট, ২০২৬ এ ১২:০২ PM · বাংলা ট্রিবিউন
গুম প্রতিরোধে স্পিকারকে স্মারকলিপি, বাস্তবায়নের আশ্বাস
৩০ আগস্ট, ২০২৬ এ ১১:১৫ PM · বাংলা ট্রিবিউন
