চাঁদাবাজির অভিযোগে ট্যাংকলরি শ্রমিকদের মহাসড়ক অবরোধ
৩১ আগস্ট, ২০২৫ এ ১:০০ PM

শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ করেছেন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। চার কিলোমিটার সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
এদিকে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির নেতারা জানিয়েছেন, বাঘাবাড়ী পোর্ট এরিয়ায় নৌকাবাইচের আয়োজন করছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এই ভরা মৌসুমে পোর্ট এরিয়ায় নৌকাবাইচের ফলে পোর্টের ইজারাদারের অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হবে। সে জন্য শনিবার ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার জন্য সেখানে গেলে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেই সূত্র ধরেই তারা উদ্ভট অভিযোগ তুলে আন্দোলন করছে।
বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা জানান, শনিবার রাতে বাঘাবাড়ীতে অবস্থিত উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা চালিয়ে চাঁদা দাবি করেন শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিএনপি নেতারা। এ ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কার না করা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আনিস বলেন, বিএনপির নেতারা চাঁদাবাজি করে না, বরং চাঁদাবাজি করে শ্রমিক ইউনিয়নের নেতারা। তাঁরা অসময়ে নৌকাবাইচ দিয়ে পোর্টের ক্ষতিসাধন করার চেষ্টা করছেন। এখন আবার আওয়ামী লীগের নেতাদের টাকা নিয়ে আন্দোলনের নামে বিএনপিকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আন্দোলন করেছেন ট্যাংকলরির শ্রমিকেরা। তবে শ্রমিক নেতাদের বুঝিয়ে বলায় তাঁরা অবরোধ তুলে নিয়েছেন। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোরের চৌগাছায় পৃথক স্থানে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই বছরের শিশুকন্যার কান্নার শব্দে দরজা ভেঙে সৌদিপ্রবাসীর স্ত্রী ইমা খাতুনের (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্য স্থানে মৌখিকভাবে তালাক দেওয়া স্ত্রীর ঘরের ছাদের কার্নিশ থেকে সৌদিপ্রবাসী রবিউল ইসলামের (৩৫) ঝুলন্ত মরদেহ ক
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি জামালগঞ্জ উপজেলার একটি স্থানীয় স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতাও ছিলেন। আজ সোমবার সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। গতকাল সকাল থেকে বাড়তে শুরু করা পানি সন্ধ্যার পর আরও দ্রুত বেড়েছে।
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামের দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে...
সূত্র: Ajker Patrika
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পেয়ারার বাম্পার ফলন, হাসি কৃষকের মুখে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · Alokito Bangladesh
শিক্ষককে তুলে নিয়ে নির্যাতন, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২১ PM · dailyamardesh.com
সিরাজগঞ্জে বাল্কহেড ডুবে নিখোঁজ মতলবের তরুণের মরদেহ উদ্ধার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৫ PM · chandpurtimes.com
