শাহজাদপুর সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, নতুন যে যে যে সিদ্ধান্ত

১২ নভেম্বর, ২০২৬ এ ৩:০১ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, নতুন যে যে যে সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৬ থেকে। আবেদন গ্রহণ শেষ হবে ১০ জানুয়ারি ২০২৭ তারিখে। আবেদনের যদি কোনো অপরিশোধিত ফি থাকে, তা পরিশোধ করা যাবে ১২ জানুয়ারি ২০২৭ তারিখ পর্যন্ত। গতকাল বুধবার (১১.১১.২০২৬) অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরিচালনা কমিটিতে এসব সিদ্ধান্ত হয়েছে।

২৩ আগস্ট ২০২৬ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সে রুটিনে হবে পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বান না মেনে ভর্তি কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারা ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরুর সময় পরিবর্তন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষা সূচি হলো—

• ২৯.০১.২০২৭ – C ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদ)

• ৩০.০১.২০২৭ – A ইউনিট (বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অনুষদ)

• ০৩.০২.২০২৭ – B1 উপ-ইউনিট (চারুকলা, নাট্যকলা ও সংগীত)

• ০৪.০২.২০২৭ – B2 উপ-ইউনিট (আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি)

• ০৫.০২.২০২৭ – B ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদের অন্যান্য বিষয়)

• ০৬.০২.২০২৭ – D ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ ও শিক্ষা অনুষদের শিক্ষা বিষয়)

• ০৮.০২.২০২৭ – D1 উপ-ইউনিট (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিষয়)

গত বছরের মতো এ বছরও ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

যাঁরা এইচএসসি বা সমমানের পরীক্ষায় ১ বা ২ বিষয়ে অকৃতকার্য হওয়ার পর রেফার্ড/সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে কৃতকার্য হবেন এবং চবির কোনো ইউনিটে ভর্তির ন্যূনতম জিপিএ ও অন্যান্য যোগ্যতা অর্জন করবেন, তাঁরা শুধু তাঁদের রেফার্ড/সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরই আবেদন করতে পারবেন। এর আগে ইচ্ছা করলে তাঁরা অ্যাডমিশন পোর্টালে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথমবারেই সব বিষয়ে কৃতকার্য ও ন্যূনতম জিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা আবেদন শুরুর প্রথম দিন থেকেই আবেদন সম্পন্ন করতে পারবেন।

২৩ আগস্ট ২০২৬ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঘোষণা অনুযায়ী ২৯ জানুয়ারি ২০২৭ ‘সি’ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি হবে। এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি-২’ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত বছরের মতো এ বছরও ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, নতুন যে যে যে সিদ্ধান্ত | শাহজাদপুর সংবাদ