শাহজাদপুর সংবাদ

গ্রাম্য সালিশে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে একঘরে করে রাখার অভিযোগ

৩ মে, ২০২৪ এ ১:০০ PM

গ্রাম্য সালিশে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে একঘরে করে রাখার অভিযোগ

পৈত্রিক সম্পত্তি নিয়ে ওয়ারিশদের বিরোধ নিষ্পত্তি না হওয়ায় গ্রাম্য সালিশে একঘরে করে রাখা হয়েছে একটি অসহায় পরিবারকে। অবরুদ্ধ পরিবারের অভিযোগ তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। এভাবে চলতে থাকলে গবাদি পশুসহ তাদের জীবননাশেরও আশংকা রয়েছে বলে তারা উৎকন্ঠা প্রকাশ করেছেন।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দাবারিয়া মাঠপাড়ায়। এখানকার দিনমজুর বৃদ্ধ কেরামত আলী শিকদার ও তার স্ত্রী তারা বেগমের পরিবারকে একঘরে করা হয়েছে।

ভুক্তভোগী তারা বেগম জানান, তার বাবা নিয়ামত সরকারের মৃত্যুর পর তারা চার বোন সাকেরা, আয়শা, হামিদা এবং তিনি তাদের পৈত্রিক সম্পত্তির অংশীদার হন। কিন্তু তাকে তার প্রাপ্য অংশ বুঝে না দিয়ে প্রভাবশালীদের সহায়তায় অপর বোনেরা ষড়যন্ত্র শুরু করেন। তিনি বাধ্য হয়ে এ বিষয়ে সিরাজগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। এরই জের ধরে তাদের একঘরে করে রাখা হয়েছে।

তবে বড় বোন সাকেরা খাতুন অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেন, ৩০-৩৫ বছর পূর্বে তারা বেগম নিজের অংশের সম্পত্তি তার কাছে বিক্রি করেন। কিন্তু সে সময় বিশেষ কারণে রেজিস্ট্রি করা যায়নি। এখন তারা বেগম বিষয়টি অস্বীকার করছেন।

এমন পাল্টা অভিযোগের জবাবে তারা বেগম বলেন, আমি তার কাছে সম্পত্তি বিক্রি করেছি, তিনি এমন কোন প্রমান দেখাতে পারবেন না।

সালিশে অংশগ্রহনকারী এলাকার মাদবর আনিসুর রহমান সাত্তার বেপারি একঘরে করার বিষয়টি স্বীকার করে বলেন, গ্রামের প্রধানদের অমান্য করে মিথ্যার আশ্রয় নিয়ে মামলা করায় তাদেরকে একঘরে করার ঘোষণা দেওয়া হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাসার বলেন, এ বিষয়টি তিনি জানেন না। কেউ থানায় অভিযোগ দিলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা যেতে পারে।

একঘরে সম্পত্তি শাহজাদপুর সিরাজগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ শাহজাদপুর

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

2026 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.

সূত্র: Protidiner Bangladesh

সম্পর্কিত সংবাদ