গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
১৮ নভেম্বর, ২০২৬ এ ১:৪৫ AM

গোপালগঞ্জে ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে রাজধানীর বাহাদুর পার্ক থেকে শুরু হয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী (এমপি) এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
সমাবেশে নেতৃবৃন্দ ‘দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না বলেও কর্মীদের আশ্বস্ত করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। তিনি বলেন, “নানান জুলুম-নির্যাতন সহ্য করার পর যারা এখন আমাদের আগুন-সন্ত্রাসের ভয় দেখাতে চায়, তাদের বলতে চাই—এত জুলুম-নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছেড়ে পালাইনি। তবে যে আপা পালিয়েছে, সে আপা আর ফিরে আসবে না।”
এ সময় তিনি আওয়ামী লীগের যেকোনও নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বিদেশ থেকে উসকানি দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী
১৮ নভেম্বর, ২০২৬ এ ৪:৫২ PM · প্রথম আলো
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
১৮ নভেম্বর, ২০২৬ এ ৪:২৯ PM · বাংলা ট্রিবিউন
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’
১৮ নভেম্বর, ২০২৬ এ ৪:০৩ PM · বাংলা ট্রিবিউন
গোপালগঞ্জের সহিংসতা রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: জামায়াত সেক্রেটারি
১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৭ PM · বাংলা ট্রিবিউন
