গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:৪২ AM

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
শিক্ষা
প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে সরকার
১৮ নভেম্বর, ২০২৬ এ ৫:৩১ PM · বাংলা ট্রিবিউন
শিক্ষা
ট্রাম্পের নতুন ভিসানীতিতে আদালতের ‘না’, বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:২১ AM · প্রথম আলো
শিক্ষা
জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাঈন উদ্দিন
১৮ নভেম্বর, ২০২৬ এ ৯:৪২ AM · বাংলা ট্রিবিউন
শিক্ষা
বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে
১৭ নভেম্বর, ২০২৬ এ ১২:৪০ PM · প্রথম আলো
