গাড়ির লাইসেন্স প্লেটের নম্বরে জিতলেন লাখ ডলারের লটারি
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫০ AM

কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের এক নারীর সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটছিল। রাস্তায় বের হলে গাড়ির নম্বর প্লেটে নির্দিষ্ট কয়েকটি সংখ্যা বারবার চোখে পড়ছিল। তাঁর মনে হয়, বিষয়টি মহাজগৎ থেকে আসা কোনো ‘বার্তা’। সিদ্ধান্ত নেন, লটারির টিকিট কাটতে সংখ্যাগুলো ব্যবহার করবেন। তবে এ সিদ্ধান্ত যে তাঁর জীবন অনেকটাই বদলে দেবে, তা হয়তো ভাবেননি। তিনি জিতে নিয়েছেন এক লাখ মার্কিন ডলারের পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ২০ লাখ টাকার বেশি।
ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোক শহরে। লটারিজয়ী ওই নারী ভার্জিনিয়া লটারির কর্মকর্তাদের জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি যেখানে যাচ্ছিলেন, সেখানে ‘০-৮-১-১-৬’ সংখ্যা চোখে পড়ছিল। এ অবস্থায় সিদ্ধান্ত নেন, সংখ্যাগুলো দিয়ে তিনি ভাগ্য পরীক্ষা করবেন। এরপর গত ১২ আগস্ট অনুষ্ঠিত ‘পিক ফাইভ’ নামক লটারির ড্রয়ের জন্য অনলাইনে দুটি টিকিট কেনেন।
ড্রয়ের রাতে দেখা যায়, তাঁর বেছে নেওয়া সংখ্যাগুলো হুবহু মিলে গেছে। দুটি টিকিটের প্রতিটিতে ৫০ হাজার ডলার করে মোট ১ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ জিতে নেন তিনি।
বিপুল অঙ্কের পুরস্কার জেতার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওই নারী বলেন, ‘আমি যখন লটারির ফলাফলে একের পর এক এতগুলো শূন্য দেখছিলাম, মনে হচ্ছিল আমি হয়তো একই জিনিস দুবার দেখছি। ডলারের অঙ্কটা নিশ্চিত হওয়ার পরপরই আমি খুশিতে চিৎকার করতে শুরু করি।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাঁকে ভুলে যাবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · প্রথম আলো
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ‘ভূমিকম্পের মতো’, এ কথা কেন বললেন কাতারের প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৭ PM · প্রথম আলো
সিরিয়ার আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
নির্বাচনের এ ফলাফল বিপর্যয়কর, দেশে সংস্কার জরুরি: জার্মানির চ্যান্সেলর
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪০ AM · প্রথম আলো
সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, লড়াই দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০২ PM · প্রথম আলো
দক্ষ কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১ লাখ ডলার ফি আরও এক বছর
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২১ AM · প্রথম আলো
