গনতন্ত্রের আপোষহীন নেত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে মির্জা মোস্তফা জামানের শ্রদ্ধা ও শুভেচ্ছা
১৫ আগস্ট, ২০২৬ এ ৮:৪১ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
গণতন্ত্রের আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান।
আজ শনিবার (১৫ আগস্ট ) সকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি মরহুমা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মির্জা মোস্তফা জামান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এক রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, নিপীড়ন ও রাজনৈতিক সংকট মোকাবিলা করেও গণতন্ত্রের পক্ষে তাঁর অবস্থান থেকে কখনো সরে যাননি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির একজন নেত্রী ছিলেন না; তিনি দেশের কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
শুভেচ্ছা বার্তায় মির্জা মোস্তফা জামান মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি মরহুমা নেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
স্মরণীয়– বাংলাদেশের ইতিহাসে আজ ১৫ আগস্ট শনিবার এক অনন্য দিন। জগত জুড়ে প্রলয়ংকরী ধ্বংস আর ধ্বংসাবশেষের ক্ষত-বিক্ষত চিহ্ন উত্কীর্ন রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিরত এইদিনে জন্ম হয়েছিল খালেদা খানম পুতুলের। ফেনী ফুলগাজীর ইস্কান্দার মজুমদার আর দিনাজপুরের ঐতিহ্যবাহী চন্দনবাড়ির তৈয়বা মজুমদার দম্পতির কোলজুড়ে নতুন ভোরের দীপ্তি নিয়ে আসেন তিনি। কাল-পরিক্রমায় বাবা-মায়ের আদরের সেই পুতুলই বংলাদেশের গণতন্ত্রের শিখন্ডি স্বাধীনতা-সার্বভৌমত্ব, দেশপ্রেমের অন্যতম প্রতীক জনগনের আস্থার অনিবার্য স্তম্ভ হয়ে ওঠা বেগম খালেদা জিয়া। এক্ষনে দেশপ্রেমের নিক্তিতে মানচিত্রে মিশে থাকা নাম তিনি। গণতন্ত্রের জন্য তার দীর্ঘ লড়াই-সংগ্রাম তাকে ভূষিত করেছে ‘মাদার অব ডেমোক্রেসি’ খেতাবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি।
The post গনতন্ত্রের আপোষহীন নেত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে মির্জা মোস্তফা জামানের শ্রদ্ধা ও শুভেচ্ছা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল : সাধারণ সম্পাদক পদে চার হেভিওয়েট, আলোচনায় রাশেদুল হাসান রঞ্জন
১৫ আগস্ট, ২০২৬ এ ১১:০৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
১৫ আগস্ট, ২০২৬ এ ৫:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ধানবান্ধী দক্ষিণ ডোবাপাড়া আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন বিদুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
১৫ আগস্ট, ২০২৬ এ ৫:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গ্যাস-বিদ্যুৎ সংকট: লোডশেডিংয়ের ভিন্ন চিত্র বগুড়া সিরাজগঞ্জ যশোরে
১৫ আগস্ট, ২০২৬ এ ৩:৩০ AM · Ajker Patrika
সিরাজগঞ্জে বিভিন্ন পণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৪৫ হাজার টাকা জরিমানা
১৪ আগস্ট, ২০২৬ এ ১১:৪৪ PM · dailykaratoa.com
