খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
৩০ আগস্ট, ২০২৬ এ ১০:৩৩ AM

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল ও চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলো। আর ডি ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলো।
পরদিন ১৮ ডিসেম্বর এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো। বি ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
চর ও দুর্গম এলাকার শিক্ষকদের দূরত্ব-ভাতা দেওয়া হবে: প্রতিমন্ত্রী
৩০ আগস্ট, ২০২৬ এ ৫:৫০ PM · বাংলা ট্রিবিউন
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি, তথ্য সংশোধনের সুযোগ, নতুন সূচি দেখুন
৩০ আগস্ট, ২০২৬ এ ৩:২৩ PM · প্রথম আলো
শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন
৩০ আগস্ট, ২০২৬ এ ১০:৪৫ AM · বাংলা ট্রিবিউন
অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি, যা বলল জাতীয় বিশ্ববিদ্যালয়
২৯ আগস্ট, ২০২৬ এ ৮:৪৫ PM · রাইজিংবিডি
এসএসসি পরীক্ষা ২০২৭। চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক
২৯ আগস্ট, ২০২৬ এ ৪:৫৬ PM · প্রথম আলো
