শাহজাদপুর সংবাদ

এসএসসি পরীক্ষা ২০২৭। চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক

২৯ আগস্ট, ২০২৬ এ ৪:৫৬ PM

এসএসসি পরীক্ষা ২০২৭। চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়–১

১. একুশ শতাব্দীতে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?

ক. অর্থ-সম্পদভিত্তিক খ. বাজেটভিত্তিক

গ. জ্ঞানভিত্তিক ঘ. তথ্যভিত্তিক

২. পৃথিবীর সম্পদ কোনটি?

ক. রোবট খ. জ্ঞান

গ. সাধারণ মানুষ ঘ. খনিজসম্পদ

৩. কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে?

ক. আন্তর্জাতিকতা খ. সৃজনশীলতা

গ. জ্ঞান ঘ. সুনাগরিকত্ব

৪. পৃথিবীর সম্পদ মানুষই—

i. জ্ঞান সৃষ্টি করতে পারে ii. জ্ঞান ধারণ করতে পারে

iii. জ্ঞান ব্যবহার করতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিকাশের ফলাফল—

i. Green House Effect ii. Globalization

iii. Internationalization

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. প্রকৃতির ওপর মানুষের নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?

ক. অর্থের ব্যবহার খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার

গ. ইন্টারনেট ঘ. তথ্যের ক্রমবিকাশ

৭. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন তৈরি করে কত সালে?

ক. ১৮৩৩ খ. ১৮৪২

গ. ১৯৫৩ ঘ. ১৯৯১

৮. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?

ক. চার্লস ব্যাবেজ খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ঘ. জগদীশচন্দ্র বসু

৯. শিল্পবিপ্লব কবে সংঘটিত হয়েছিল?

ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে

গ. ঊনবিংশ শতাব্দীর শেষে ঘ. বিংশ শতাব্দীতে

১০. নতুন তথ্য সৃষ্টি করতে কোনটির প্রয়োজন?

ক. ইন্টারনেটের জগতে প্রবেশ খ. জ্ঞান আহরণ

গ. তথ্যপ্রযুক্তির বিনাশ ঘ. তথ্যপ্রযুক্তির জগতে প্রবেশ

১১. আধুনিক কম্পিউটারের জনক কে?

ক. চার্লস ব্যাবেজ খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ঘ. স্টিভ জবস

১২. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির

আবিষ্কারক কে?

ক. চার্লস ব্যাবেজ

খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

গ. মার্ক জাকারবার্গ

ঘ. অ্যাডা লাভলেস

১৩. Analytical Engine গণনাযন্ত্রটি কে আবিষ্কার করেন?

ক. স্টিভ জজনিয়াক

খ. চার্লস ব্যাবেজ

গ. বিল গেটস

ঘ. মার্ক জাকারবার্গ

সঠিক উত্তর

১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপকমোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ