কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
২৬ আগস্ট, ২০২৬ এ ১০:৩৮ PM

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, কোনও ষড়যন্ত্র ও চক্রান্তে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থেমে যাবে না।
বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘জামায়াতের প্রতি জনগণের সমর্থনে ঈর্ষান্বিত হয়ে অতীতের মতো অনেকেই দলটির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।’’
তিনি বলেন, ‘‘জনগণের বিপুল সমর্থনে জামায়াতে ইসলামী সংসদে এবং রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে।’’
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে’, সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির
২ নভেম্বর, ২০২৬ এ ১:৫৩ PM · বাংলা ট্রিবিউন
একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত: মাহদী আমিন
২ নভেম্বর, ২০২৬ এ ১:০৪ PM · বাংলা ট্রিবিউন
‘আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে শ্রমিকরাই কাজ হারানোর ঝুঁকিতে পড়বেন’
২ নভেম্বর, ২০২৬ এ ১২:৫২ PM · বাংলা ট্রিবিউন
বিকেলে এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, যোগ দিচ্ছেন দুই নাজমুল
২ নভেম্বর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন
২ নভেম্বর, ২০২৬ এ ২:৩৮ AM · বাংলা ট্রিবিউন
