কিশোরগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা,১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ
২৪ আগস্ট, ২০২৬ এ ১১:৫১ AM

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি নেতা আমিনুল ইসলাম এনায়েতের ওপর অতর্কিত হামলা এবং তার স্বর্ণের দোকান থেকে ১৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের পর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন মাইজখাপন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
ভুক্তভোগী আমিনুল ইসলাম এনায়েত মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত মাসে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ মাইজখাপন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানের পর স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
অভিযোগে আমিনুল ইসলাম এনায়েত দাবি করেন, গত ১৪ আগস্ট ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ব্যবসায়িক কাজে নীলগঞ্জ পুরান বাজারে তার দোকানে গেলে জুলি সুলতানা ঋতু, স্বপন মিয়া, তরিকুল ইসলাম সোহাগসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় শত শত মানুষের সামনে তাকে মারধর করে আহত করা হয়। পরে তার স্বর্ণের দোকান থেকে নগদ ১৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার (২৪ আগস্ট) মাইজখাপন ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন মাইজখাপন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. রোকনউদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল হক শাহিন এবং সিনিয়র সহ-সভাপতি রুপন আহমেদ সরকার।
বক্তারা অভিযোগ করে বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলার কারণেই বিএনপি নেতা আমিনুল ইসলাম এনায়েতের ওপর হামলার ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জুলি সুলতানা ঋতুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে সরাসরি পাওয়া যায়নি। তবে ফোনে তিনি জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
The post কিশোরগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা,১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
