কারিগরিতে শিক্ষা ও শিল্প খাতের সংযোগে চীনের মডেল প্রতিষ্ঠিত করতে চায় সরকার, জানালেন শিক্ষামন্ত্রী
৩১ আগস্ট, ২০২৬ এ ৪:১১ PM

কারিগরিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজের’ (শিক্ষা ও শিল্প খাতের সংযোগ) ক্ষেত্রে চীনের মডেলকে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।
সম্প্রতি শিক্ষামন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ খান তিন দিনের চীন সফর করেন। সেখানে তাঁরা কারিগরি শিক্ষা নিয়ে চীনের সঙ্গে সমঝোতা স্মরক সই করাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। সে বিষয় জানাতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সফরের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ ও চীনের মানুষের মধ্যে যে সম্পর্ক আছে, তা কারিগরি শিক্ষার মাধ্যমে ভিন্নমাত্রা ও ভিন্নধারায় যেতে পারে। দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে অংশীদারত্ব, কর্মসংস্থান এবং পেশাগত দিক দিয়েও অবারিত সম্ভাবনা তৈরি হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
৬ নভেম্বর, ২০২৬ এ ৬:১৬ PM · বাংলা ট্রিবিউন
৫০ বিশ্ববিদ্যালয়ে ‘তৃতীয় ভাষা’ শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির
৬ নভেম্বর, ২০২৬ এ ৬:১৫ PM · বাংলা ট্রিবিউন
স্কুলের ভর্তি তথ্য: আদমজী ক্যান্টনমেন্ট ও ঢাকা বিএএফ শাহীন কলেজ
৬ নভেম্বর, ২০২৬ এ ২:৩৩ PM · প্রথম আলো
শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:০৬ AM · প্রথম আলো
