কনটেন্ট ক্রিয়েটররা কীভাবে ডেঙ্গু মোকাবিলা করবেন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২২ PM

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মানুষের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখার মাধ্যমে তারা ডেঙ্গু মোকাবিলায় ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন প্রতিমন্ত্রী। তিনি জীবন বাঁচানোর আন্তরিক সামাজিক দায়বদ্ধতা ও প্যাশন নিয়ে সৃজনশীল কাজ করতে কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি অনুরোধ জানান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সোশ্যাল মিডিয়া কমিউনিকেটরদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মানুষ মনোযোগ দিয়ে কনটেন্ট নির্মাতাদের কথা শোনেন। তাই মানুষ যাতে সচেতন হয়ে সরাসরি ঘরবাড়ি পরিষ্কারের মতো পদক্ষেপ নেয়, সেই কার্যকর কাজটি করতে পারেন কনটেন্ট নির্মাতারা। এসব যুক্তিকে সামনে এনে কনটেন্ট ক্রিয়েটরদের ডেঙ্গু বিষয়ে ভূমিকা রাখতে অনুরোধ করেন প্রতিমন্ত্রী।
ডেঙ্গু প্রতিরোধে জনগণের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটররা অবদান রাখতে পারে বলে মনে করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাসের একটি সমন্বিত রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আগামী তিন মাসের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। অংশগ্রহণকারী ক্রিয়েটর ও এজেন্সিগুলোকে শিগগিরই তাদের প্রাথমিক ধারণা ও রূপরেখা জমা দেওয়ার আহ্বান জানানো হয়। আনুষ্ঠানিকভাবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এই ডিজিটাল ক্যাম্পেইনের কনটেন্ট প্রচারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
প্রতিবন্ধীদের জন্য ২২ উপজেলায় পাইলট প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত
৭ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৪ PM · https://www.dainiksokal.com/
সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: মাহ্দী আমিন
৪ নভেম্বর, ২০২৬ এ ৭:০৮ PM · বাংলা ট্রিবিউন
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:০২ PM · প্রথম আলো
স্বাস্থ্য ব্যয় মেটাতে ৪২ শতাংশ মানুষ হিমশিম খাচ্ছে
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:২১ PM · প্রথম আলো
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
২৮ অক্টোবর, ২০২৬ এ ৭:২৮ PM · বাংলা ট্রিবিউন
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
২৮ অক্টোবর, ২০২৬ এ ৩:০৩ AM · বাংলা ট্রিবিউন
