শাহজাদপুর সংবাদ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১ অক্টোবর, ২০২৬ এ ১:০৩ PM

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে মিরপুরের রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির বিরুদ্ধে বিএনপি কঠোর সিদ্ধান্ত নিতে পারে— এমন তথ্যও দল ও সরকারের সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে।

তবে মিষ্টি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি কয়েকটি মাধ্যম থেকে শুনেছি। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ