সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৯ PM

আলোচিত কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। একইদিন সালমান মুক্তাদিরের হিসাবের তথ্য চেয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিএফআইইউ চিঠি পাঠিয়েছে। কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ভিকটিম ভিকটিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন? তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!’
তিনি লেখেন, ‘আমি ক্রনোলজিটা বলে দিচ্ছি: বিএফআইইউ-দুদক-মামলা-ন্যারেটিভ-পারসেপশন-হয়রানি। একটা বার্তা দেওয়া হলো সব ভবিষ্যৎ ভিকটিমদের প্রতি, প্রতিবাদ করা যাবে না।’
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪২ PM · বাংলা ট্রিবিউন
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১৫ PM · বাংলা ট্রিবিউন
রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক প্রশ্নে আটকে আছে ৭ ইসলামী দলের ঐক্য
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৬ PM · প্রথম আলো
মিরপুরে ‘মামুন বাহিনী’র প্রধান মামুন বিএনপি থেকে বহিষ্কার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · প্রথম আলো
