এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
৪ নভেম্বর, ২০২৬ এ ৪:৩৯ PM

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা শুধু অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১ ডিসেম্বর শুরু হবে এই ‘সাপ্লিমেন্টারি’ পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত—দুই ধরনের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী সময়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ পরীক্ষার রুটিন জানিয়ে দেওয়া হবে।
এ পরীক্ষার ফরম পূরণ ৫ নভেম্বর শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর।
বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাঁকে এক বছর পর, অর্থাৎ পরের বছরের পরীক্ষায় আবার বসতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়।
এবার এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
৯ বছর পদোন্নতিবঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষকেরা, প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা
৪ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৬ AM · প্রথম আলো
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৭ সালে নার্সারিতে ভর্তি
৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৪ AM · প্রথম আলো
শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা
৪ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৫২ বিশ্ববিদ্যালয়, শীর্ষে ঢাবি
৩ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · বাংলা ট্রিবিউন
কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান ও আইসিটি মেলা অনুষ্ঠিত
৩ নভেম্বর, ২০২৬ এ ৯:৩৬ PM · প্রথম আলো
