কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান ও আইসিটি মেলা অনুষ্ঠিত
৩ নভেম্বর, ২০২৬ এ ৯:৩৬ PM

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তারা নিজেদের মৌলিক চিন্তা, সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রতি আগ্রহ, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু আবিষ্কারের প্রত্যয় তুলে ধরে।
অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়-সম্পৃক্ত সবার সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ মেলাকে করে তোলে প্রাণবন্ত ও সফল। বিদ্যালয়ের স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ইউনিট বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করে। তাদের এ অংশগ্রহণ শিক্ষার অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সৃজনশীলতা এবং প্রত্যেক শিক্ষার্থীর সক্ষমতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্প ও প্রচেষ্টার প্রশংসা করে তাদের উৎসাহিত করেন। এ আয়োজনের মাধ্যমে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা হাতে-কলমে শিক্ষা, বৈজ্ঞানিক অনুসন্ধান, প্রযুক্তিনির্ভর দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ অনুষ্ঠিত
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৯ PM · প্রথম আলো
অতীতে মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিং হতো, এইচএসসির নম্বর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
৩ নভেম্বর, ২০২৬ এ ১:৫৩ PM · প্রথম আলো
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৭ সালে তিন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:১৭ AM · প্রথম আলো
শিক্ষকদের প্রশিক্ষণ হতে হবে এআই ও আধুনিক প্রযুক্তিতে: শিক্ষামন্ত্রী
২ নভেম্বর, ২০২৬ এ ৯:২১ PM · বাংলা ট্রিবিউন
