শাহজাদপুর সংবাদ

উল্লাপাড়ায় বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭ আগস্ট, ২০২৬ এ ৪:৪৮ PM

উল্লাপাড়ায় বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মো. আরিফুল ইসলাম নামে (৪২) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার দুর্গানগর গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের মো: দানেজ আলীর ছেলে। সোনার বাংলা সমিতি’র স্বত্বাধিকারী ছিলেন।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি মারা গেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের বাগানে আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে নিজ বাড়ির পাশের বাগান থেকে আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে,উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন,মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

The post উল্লাপাড়ায় বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ