উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬ PM

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এই তথ্যের সতত্যা নিশ্চিত করেছেন।
হামলাকারীরা কারা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যায়।
হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জাতীয়
কুমিল্লায় আবার পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৫৩
১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪২ PM · প্রথম আলো
জাতীয়
শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের চিঠি লিখে নিখোঁজ জাহাঙ্গীরনগরের ছাত্র
১২ অক্টোবর, ২০২৬ এ ১২:২০ PM · প্রথম আলো
জাতীয়
শিশুদের পায়ে শিকল, মাথায় চড়-থাপ্পড়, ফেসবুকে ভাইরাল ছবি-ভিডিও নিয়ে যা জানা গেল
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৫ PM · প্রথম আলো
