ইউরোপের সঙ্গে কোনো সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া: পুতিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩৬ AM

ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া। ন্যাটোর কয়েকটি সদস্যদেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর গতকাল শুক্রবার এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কাছে উত্তেজনা বাড়ানোর কোনো বাস্তবসম্মত কারণ নেই। ইউরোপের যেসব দেশ হামলার সতর্কতা দিয়েছে, তাদের সমালোচনা করেন তিনি।
সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের পুতিন বলেন, ‘ইউরোপের অনেকেই সেখানে রুশ হামলার আশঙ্কার কথা বলছেন। এ কারণে তাঁরা মনে করছেন, তাঁদের নিজেদেরও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।’
পুতিন আরও বলেন, ‘আমি আবারও জোর দিয়ে বলতে চাই, আমরা ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছি না।’
চলতি মাসের শুরুতে জার্মানি অভিযোগ করে, গত আগস্টে দেশটির লাইপজিগ বিমানবন্দরে একটি ড্রোন হামলার পরিকল্পনা করেছিল মস্কো। পোল্যান্ড সতর্ক করে বলেছে, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর ওপর রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
এদিকে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার বিষয়ে রাশিয়া নিজেদের অবস্থান পর্যালোচনা করছে বলেও জানান পুতিন।
আলোচনা পুনরায় শুরুর প্রস্তাবের বিষয়ে পুতিন বলেন, ‘হ্যাঁ, সব প্রস্তাবই আলোচনার টেবিলে আছে।সবকিছুই সম্ভব। তবে তারা যা করেছে, তার জবাবে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা আমরা সতর্কতার সঙ্গে বিবেচনা করব।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মণিপুর রাজ্যে সন্দেহভাজন উগ্রপন্থীদের গুলিতে চার নাগা নাগরিক নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
মুর্শিদাবাদে বাবা ও তিন ছেলেকে আটকের পর বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে, দাবি মানবাধিকার সংস্থার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৮ AM · প্রথম আলো
রিয়াদের দিকে হুতিদের ড্রোন, ভূপাতিত করার দাবি সৌদি জোটের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৩ AM · প্রথম আলো
যুক্তরাষ্ট্র সব প্রস্তাব মানলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে না ইরান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪১ AM · প্রথম আলো
সৌদি আরবের বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: মাখোঁ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ AM · প্রথম আলো
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, ঘরবাড়িতে আগুন, গুলিতে বিদ্যুৎকর্মী নিহত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৪ AM · প্রথম আলো
