ইংরেজি লেখার মান বাড়াবে যে দুটি অ্যাপ
১৬ অক্টোবর, ২০২৬ এ ৪:০৬ PM

বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট, গবেষণা বা প্রকল্পপত্র (প্রজেক্ট পেপার) তৈরির কাজে শিক্ষার্থীরা এআই–চালিত বিভিন্ন রাইটিং অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছেন। এর মধ্যে বিশেষ করে গ্রামারলি ও কুইলবট দুটি ওয়েবসাইট শিক্ষার্থীদের মধ্যে দারুণ জনপ্রিয়। তবে দুটির কাজের ধরন ও মূল উদ্দেশ্য ভিন্ন। মূলত লেখার ব্যাকরণগত নির্ভুলতা, বাক্য গঠন ও ধাঁচ ঠিক করার জন্য গ্রামারলি সেরা। কোনো লেখাকে নিজের ভাষায় নতুন করে গুছিয়ে লেখা (প্যারাফ্রেইজিং), সংক্ষেপকরণ বা দ্রুত নিবন্ধ পুনর্লিখন করার ক্ষেত্রে কুইলবটের জুড়ি নেই।
গ্রামারলি (grammarly.com) কাজ করে মূলত একজন অভিজ্ঞ বানান পরীক্ষকের (প্রুফ রিডার) মতো। এটি বানানের ভুল, বিরামচিহ্নের ব্যবহার এবং বাক্যের স্পষ্টতা বাড়াতে সাহায্য করে, যা একাডেমিক লেখার মান বহুগুণ বাড়িয়ে দেয়।
অন্যভাবে কুইলবট (quillbot.com/) কাজ করে একজন লেখার সহকারী হিসেবে; এতে রয়েছে স্ট্যান্ডার্ড, ফ্লুয়েন্সি, ফরমাল ও ক্রিয়েটিভের মতো সাতটির বেশি মোড। এ ছাড়া কুইলবটে বিনা মূল্যে এক ক্লিকেই ১২৫ শব্দ পর্যন্ত পূণর্লিখনের সুযোগ রয়েছে। এটি বিভিন্ন ভাষায় অনুবাদের ক্ষেত্রেও কার্যকর। গ্রামারলিতে বিনা মূল্যে ব্যবহারে প্রাথমিক ব্যাকরণ ও সীমিত এআই প্রম্পট পাওয়া যায়।
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি
৫ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM · প্রথম আলো
একই ধরনের রিলস ও পোস্টে বিরক্ত? ইনস্টাগ্রাম অ্যালগরিদম রিসেটের উপায় জেনে নিন
৫ নভেম্বর, ২০২৬ এ ১০:৪০ AM · বাংলা ট্রিবিউন
কী দেখবেন ঠিক করতে পারছেন না? পছন্দের সিনেমা-সিরিজ খুঁজে দেবে নেটফ্লিক্সের এআই
৫ নভেম্বর, ২০২৬ এ ৯:৪০ AM · বাংলা ট্রিবিউন
মুক্ত পে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করল বাংলালিংক
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
বিদ্যুৎ ছাড়াই নজরদারি করতে পারে এই সৌরবিদ্যুৎ ক্যামেরা
৪ নভেম্বর, ২০২৬ এ ৮:০১ PM · প্রথম আলো
