রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি
৫ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM

দেশজুড়ে ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় নিজেদের ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের ৪০০টি উপজেলায় নিজেদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আম্বার আইটি লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের ৬৪টি জেলায় নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে ইন্টারনেট সেবা কার্যক্রম পরিচালনা করছে আম্বার আইটি। উপজেলা পর্যায়ে সংযোগ সম্প্রসারণের এই উদ্যোগের মাধ্যমে জেলা শহরের বাইরে আরও বেশি মানুষের কাছে মানসম্মত ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী বছরের জুনের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ করা হবে।
আম্বার আইটির তথ্যমতে, এ মাসের মধ্যে মিরসরাই, নড়িয়া, মিরপুর, মির্জাপুর ও ভুল্লী উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে নতুন উপজেলায় অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে সেবার আওতা বাড়ানোর পাশাপাশি নেটওয়ার্ক সক্ষমতা ও গ্রাহকসেবার পরিধি বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে আমরা দেশের ৪০০টি উপজেলায় আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পেরেছি। আমরা চাই, শহর বা প্রত্যন্ত অঞ্চল—সব জায়গার মানুষ যেন সমানভাবে আধুনিক ইন্টারনেট সেবার আওতায় আসে।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
একই ধরনের রিলস ও পোস্টে বিরক্ত? ইনস্টাগ্রাম অ্যালগরিদম রিসেটের উপায় জেনে নিন
৫ নভেম্বর, ২০২৬ এ ১০:৪০ AM · বাংলা ট্রিবিউন
কী দেখবেন ঠিক করতে পারছেন না? পছন্দের সিনেমা-সিরিজ খুঁজে দেবে নেটফ্লিক্সের এআই
৫ নভেম্বর, ২০২৬ এ ৯:৪০ AM · বাংলা ট্রিবিউন
মুক্ত পে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করল বাংলালিংক
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
বিদ্যুৎ ছাড়াই নজরদারি করতে পারে এই সৌরবিদ্যুৎ ক্যামেরা
৪ নভেম্বর, ২০২৬ এ ৮:০১ PM · প্রথম আলো
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগামী সপ্তাহের সম্মেলনে আলোচনা করবেন ইইউ নেতারা
৪ নভেম্বর, ২০২৬ এ ৭:৩০ PM · বাংলা ট্রিবিউন
