আয়ের শর্ত কঠিন করছে ইউটিউব, কনটেন্ট নির্মাতাদের যা মানতে হবে
১১ আগস্ট, ২০২৬ এ ১২:৪৫ PM

শখের বসে বা অনলাইনে আয়ের জন্য অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। ইউটিউব থেকে নিয়মিত আয় করার পাশাপাশি তারকাও বনে গেছেন কেউ কেউ। ফলে অনেক ভিডিও নির্মাতাই নতুন চ্যানেল খুলে ইউটিউব থেকে আয়ের চেষ্টা করছেন। আর তাই এবার নতুন চ্যানেলের জন্য আয়ের শর্ত কঠিন করতে যাচ্ছে ইউটিউব। নতুন এ পরিকল্পনার আওতায় ইউটিউব থেকে আয় করতে হলে বর্তমানের তুলনায় দ্বিগুণ ওয়াচটাইম (দর্শকদের ভিডিও দেখার সময়) অর্জন করতে হবে।
ইউটিউবের তথ্যমতে, নতুন নিয়মের আওতায় ইউটিউবে আয় করতে হলে গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা মানসম্পন্ন ওয়াচ আওয়ার থাকতে হবে। আর শর্টস ভিডিও থেকে আয় করতে হলে গত ৯০ দিনে অন্তত ২ কোটি মানসম্পন্ন ভিউ থাকতে হবে। বর্তমানে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে আয় করতে একজন নির্মাতার অন্তত ১ হাজার গ্রাহক (সাবস্ক্রাইবার) থাকতে হয়। এর পাশাপাশি গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ প্রয়োজন হয়। নতুন নিয়মে এই দুটি সীমাই দ্বিগুণ করা হয়েছে।
শর্টস থেকে আয় করার ক্ষেত্রেও নতুন নিয়ম করেছে ইউটিউব। শর্টস নির্মাতাদের আয় কর্মসূচির আওতায় থাকতে হলে প্রতি ৯০ দিনে অন্তত ১ কোটি শর্টস ভিউ পেতে হবে। কোনো চ্যানেলের ভিউ এই সীমার নিচে নেমে গেলে চ্যানেলটি পার্টনার প্রোগ্রামে থাকলেও শর্টস থেকে আয় করতে পারবে না, তবে দীর্ঘ ভিডিও থেকে আয় করা যাবে। পরে আবার ৯০ দিনে ১ কোটি ভিউ হলে শর্টস থেকেও আয় করা যাবে।
ইউটিউব জানিয়েছে, ইউটিউবে ভিডিও দেখার পরিমাণ দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০ হাজার কোটির বেশি শর্টস ভিডিও দেখা হয়। টেলিভিশনে প্রতিদিন ইউটিউবের ভিডিও দেখার সময়ও ১০০ কোটি ঘণ্টার বেশি। ইউটিউবের ব্যবহার বাড়ার সঙ্গে তাল মিলিয়ে চলতেই আয়ের শর্ত পরিবর্তন করা হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে। তবে নতুন নিয়মে ইতিমধ্যে পার্টনার প্রোগ্রামে যুক্ত নির্মাতাদের ওপর কোনো প্রভাব পড়বে না। তাঁরা আগের নিয়মেই ইউটিউব থেকে আয় করতে পারবেন।
সূত্র: টেক ক্র্যাঞ্চ
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য
৬ নভেম্বর, ২০২৬ এ ২:৫৯ PM · প্রথম আলো
ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৯ AM · প্রথম আলো
এবার আরও দ্রুত হবে ব্লুটুথ, নতুন প্রযুক্তিতে গতি বাড়বে প্রায় চার গুণ
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫১ AM · বাংলা ট্রিবিউন
স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে অপরিচিত ভাষা অনুবাদ করবেন যেভাবে
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫১ AM · বাংলা ট্রিবিউন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি
৫ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM · প্রথম আলো
