শাহজাদপুর সংবাদ

আসন্ন দিগদাইড় ইউপি নির্বাচনে জনগণের আস্থার নাম মোঃ আলেক ভূঁইয়া

৩১ আগস্ট, ২০২৬ এ ৩:১৩ PM

আসন্ন দিগদাইড় ইউপি নির্বাচনে জনগণের আস্থার নাম মোঃ আলেক ভূঁইয়া

মোঃ রাসেল মিয়া, কিশোরগঞ্জ (তাড়াইল) প্রতিনিধি:কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক মোঃ আলেক ভূঁইয়া। ইউনিয়নের মাটি ও মানুষের সন্তান হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় মানুষের মাঝে তার জনপ্রিয়তা তৈরি হয়েছে বলে দাবি করেছেন তার সমর্থকরা।মৃত সাইবআলী ভূঁইয়ার সুযোগ্য সন্তান মোঃ আলেক ভূঁইয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।স্থানীয়দের ভাষ্য, আলেক ভূঁইয়া একজন সৎ, সাহসী ও অন্যায়ের প্রতিবাদী মানুষ হিসেবে এলাকায় পরিচিত। সহজ-সরল জীবনযাপন এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কারণে তিনি গরিব ও অসহায় মানুষের আস্থার জায়গা তৈরি করেছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি তাকে সাধারণ মানুষের কাছে আরও পরিচিত করে তুলেছে।সমর্থকদের দাবি, দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন এলাকার অলিগলিতে তার সমাজসেবামূলক কর্মকাণ্ডের চিত্র রয়েছে। ইউনিয়নের কোনো মানুষ সমস্যায় পড়লে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনেও নিজের উপার্জিত অর্থ থেকে সহযোগিতা করে থাকেন বলে তারা জানান।বিশেষ করে যুবসমাজের সঙ্গে তার রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। স্থানীয় যুবকরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, পিকনিক কিংবা জনকল্যাণমূলক কাজে তার কাছে সহযোগিতা চাইলে তিনি সামর্থ্য অনুযায়ী আর্থিক ও মানসিকভাবে পাশে দাঁড়ান।এছাড়া কবরস্থানে মাটি ফেলা, অসহায় মানুষের সহযোগিতা করা কিংবা কোনো সামাজিক সমস্যার সমাধানে এগিয়ে আসা—এমন বিভিন্ন কর্মকাণ্ডেও তাকে পাওয়া যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আলেক ভূঁইয়াকে দেখতে চান অনেকেই। তাদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে দিগদাইড় ইউনিয়নে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, দুর্নীতি প্রতিরোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আসবে।তবে শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে দিগদাইড় ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব। আর সেই সিদ্ধান্তের অপেক্ষায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন মোঃ আলেক ভূঁইয়া।

The post আসন্ন দিগদাইড় ইউপি নির্বাচনে জনগণের আস্থার নাম মোঃ আলেক ভূঁইয়া appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ