শাহজাদপুর সংবাদ

‘আরপানেট’ বিশ্বের প্রথম নেটওয়ার্ক।এসএসসি পরীক্ষা ২০২৭: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অধ্যায় ১)

২৮ আগস্ট, ২০২৬ এ ২:৪২ PM

‘আরপানেট’ বিশ্বের প্রথম নেটওয়ার্ক।এসএসসি পরীক্ষা ২০২৭: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অধ্যায় ১)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়–১

১. জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন?

ক. অতিদীর্ঘ তরঙ্গ খ. অতিক্ষুদ্র তরঙ্গ

গ. ওয়াই-ফাই ঘ. ফাইবার অপটিকস

২. বেতারযন্ত্রের আবিষ্কারক কে?

ক. গুগলিয়েলমো মার্কনি

খ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন

গ. চার্লস ব্যাবেজ

ঘ. অ্যাডা লাভলেস

৩. এক স্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?

ক. বেতার তরঙ্গ খ. অতিদীর্ঘ তরঙ্গ

গ. আণবিক শক্তি ঘ. ফাইবার অপটিকস

৪. আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কী?

ক. মাইক্রো খ. মিনিফ্রেম

গ. মেইনফ্রেম ঘ. ম্যাক্রো

৫. কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়?

ক. পঞ্চাশের দশকে খ. ষাট-সত্তরের দশকে

গ. ষাট-আশির দশকে

ঘ. একুশ শতকে

৬. বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী?

ক. আরপানেট খ. টপোলজি

গ. প্রটোকল ঘ. ইন্টারনেট

৭. নেটওয়ার্ক কী?

ক. কম্পিউটারগুলোর মধ্যে আন্তসংযোগ

খ. ইন্টারনেটের নাম

গ. একাধিক প্রটোকল

ঘ. প্রোগ্রাম

৮. প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?

ক. জেমস ক্লার্ক

খ. অ্যাডা লাভলেস

গ. মার্ক জাকারবার্গ

ঘ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন

৯. কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?

ক. ১৯৭১ খ. ১৯৭২

গ. ১৯৮২ ঘ. ১৯৯৫

১০. মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়?

ক. ১৯৭১ খ. ১৯৭৬

গ. ১৯৮১ ঘ. ১৯৮৫

১১. অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?

ক. স্টিভ জবস খ. স্টিভ ওজনিয়াক

গ. রোনাল্ড ওয়েন ঘ. তাঁরা সবাই

১২. কম্পিউটারজগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি?

ক. Adobe খ. Dell

গ. Apple ঘ. Google

১৩. মাইক্রোসফটের স্বত্বাধিকারী কে?

ক. স্টিভ জবস খ. মার্ক জাকারবার্গ

গ. টিম বার্নার্স লি ঘ. বিল গেটস

১৪. এমএস ডস কী?

ক. কম্পিউটার অপারেটিং সিস্টেম

খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম

গ. ডেটাবেজ

ঘ. ইন্টারনেট প্রটোকল

১৫. উইন্ডোজ কী?

ক. হিসাব-নিকাশের প্রোগ্রাম

খ. নেটওয়ার্কের নেটওয়ার্ক

গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম

ঘ. ডেটাবেজ প্রোগ্রাম

১৬. HTTP–এর পূর্ণরূপ কোনটি?

ক. Hypertext Transfer Protocol

খ. Hyper Text Transfer Permission

গ. Hyper Text Tansformation Protocol

ঘ. Hyper Text Transit Pass

১৭. HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করা হয় কত সালে?

ক. ১৯৫৩ খ. ১৯৫৫

গ. ১৯৭১ ঘ. ১৯৮৯

১৮. WWW এর জনক কে?

ক. রেমন্ড স্যামুয়েল খ. স্টিভ জবস

গ. টিম বার্নার্স লি ঘ. জেমস ক্লার্ক

সঠিক উত্তর

১. খ ২. ক ৩. ক ৪. গ ৫. খ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপকমোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ