শাহজাদপুর সংবাদ

‘আমরা মানুষ’ বিষয়ে ২০টি বহুনির্বাচনি প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (অধ্যায় ২)। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬

২৭ আগস্ট, ২০২৬ এ ১২:০৪ PM

‘আমরা মানুষ’ বিষয়ে ২০টি বহুনির্বাচনি প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (অধ্যায় ২)। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–২

১. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের জন্য কী করা হয়?

ক. সিঁড়ি তৈরি করা খ. র৵াম্প তৈরি করা

গ. বেড়া দেওয়া ঘ. গেট বন্ধ রাখা

২. শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীরা সাধারণত কী ব্যবহার করে?

ক. লাঠি খ. হুইলচেয়ার

গ. শ্রবণযন্ত্র ঘ. চশমা

৩. দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য কোনটি প্রয়োজন?

ক. বড় অক্ষরের বই খ. খেলনা

গ. কম্পিউটার ঘ. রেডিও

৪. বাক্‌প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে কেমন আচরণ করা উচিত?

ক. রাগ করা খ. ধৈর্যসহকারে কথা বলা

গ. উপহাস করা ঘ. এড়িয়ে চলা

৫. শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর চলাচলে কোনটি সাহায্য করে?

ক. র৵াম্প খ. মই

গ. দড়ি ঘ. বেঞ্চ

৬. সাগর কোন খেলাটি ভালো খেলত?

ক. ক্রিকেট খ. ফুটবল

গ. কাবাডি ঘ. ভলিবল

৭. সমতাভিত্তিক শিক্ষার পরিবেশে সবাই কী পায়?

ক. বৈষম্য খ. সমান সুযোগ

গ. শাস্তি ঘ. আলাদা বই

৮. অটিস্টিক শিশুদের প্রতি কেমন আচরণ করতে হবে?

ক. রূঢ় খ. সহানুভূতিশীল

গ. অবহেলাপূর্ণ ঘ. কঠোর

৯. বিদ্যালয়ে ছেলেমেয়েদের কী নিশ্চিত করা উচিত?

ক. বৈষম্য খ. সমান অধিকার

গ. আলাদা শিক্ষা ঘ. আলাদা মাঠ

১০. বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি আমাদের কী হওয়া উচিত?

ক. উদাসীন খ. সহানুভূতিশীল

গ. বিরক্ত ঘ. নিষ্ঠুর

১১. শ্রেণিকক্ষে শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীকে কোথায় বসানো উচিত?

ক. পেছনে খ. শিক্ষকের কাছাকাছি

গ. বাইরে ঘ. দরজার পাশে

১২. দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী কী ব্যবহার করতে পারে?

ক. চশমা খ. মাইক

গ. বল ঘ. ঘড়ি

১৩. বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য কী দরকার?

ক. বেশি সময় খ. কম বই

গ. বেশি শাস্তি ঘ. খেলাধুলা বন্ধ

১৪. র৵াম্প কার জন্য বেশি উপকারী?

ক. শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি খ. শিক্ষক

গ. অভিভাবক ঘ. দপ্তরি

১৫. বিদ্যালয়ে বৈষম্য করা উচিত কি?

ক. হ্যাঁ খ. না

গ. কখনো কখনো ঘ. প্রয়োজন হলে

১৬. সমতাভিত্তিক শিক্ষার পরিবেশে কী গড়ে ওঠে?

ক. ঝগড়া খ. সহযোগিতা

গ. হিংসা ঘ. বৈষম্য

১৭. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কী দেওয়া উচিত?

ক. অবহেলা খ. প্রয়োজনীয় সহায়তা

গ. শাস্তি ঘ. নিষেধাজ্ঞা

১৮. শ্রেণিকক্ষে সবাইকে কীভাবে দেখা উচিত?

ক. সমানভাবে খ. আলাদাভাবে

গ. ধনী-গরিব অনুযায়ী ঘ. ছেলে-মেয়ে আলাদা

১৯. শিক্ষক সাগরকে কী সুযোগ দিয়েছিলেন?

ক. বাড়ি পাঠিয়ে দেন খ. দলে খেলার সুযোগ দেন

গ. শাস্তি দেন ঘ. পরীক্ষা নেন

২০. সমতাভিত্তিক শিক্ষার পরিবেশের মূল লক্ষ্য কী?

ক. বৈষম্য করা খ. সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা

গ. আলাদা শ্রেণি করা ঘ. প্রতিযোগিতা বাড়ানো

সঠিক উত্তর

১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. খ ৯. খ ১০. খ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. খ

রাবেয়া সুলতানা, িশক্ষকবিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ