আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দেবে গবেষণা বৃত্তি, দেখুন ক্যাটাগরি ও নির্দেশনা
১৬ আগস্ট, ২০২৬ এ ১২:৪৮ PM

পাঁচ ক্যাটাগরিতে গবেষণা বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আওতায় এ বৃত্তি দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) কর্তৃক পোস্টডক্টরাল, পিএইচডি, এমফিল, ফেলোশিপ ও পেশাগত গবেষণা ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গবেষণার ক্যাটেগরি
পেশাগত গবেষণার ক্ষেত্রে স্বল্প পরিসরে গবেষণা (৬ মাস) ও বৃহৎ পরিসরে গবেষণার (১০ মাস) ক্ষেত্রে ‘আমাই’-এ কর্মরত যেকোনো কর্মকর্তা/কর্মচারী এ গবেষণা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে গবেষণা ব্যবস্থাপনা কমিটি আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা বিচার করে গবেষণাবৃত্তি চূড়ান্ত করবেন।
আবেদনের নিয়ম
আবেদনকারীকে আবশ্যিকভাবে নির্ধারিত আবেদন ফরম (আমাই ওয়েবসাইট- imli.portal.gov.bd-এ আপলোডকৃত) পূরণপূর্বক তাঁর জীবনবৃত্তান্ত এবং গবেষণাকর্ম/প্রকাশনার তালিকা (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দেবেন।
বাংলাদেশের বাইরে অবস্থিত আবেদনকারীকে অবশ্যই আমাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরম imli.moebd@gmail.com, rmcimli2010@gmail.com এই ই-মেইলে প্রেরণ করতে হবে (PDF, JPEG অথবা JPG ফরম্যাটে)।
আবেদন ফি
১০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
৩১ আগস্ট ২০২৬।
নির্দেশনা ও শর্ত
ফেলোশিপ গবেষণার ক্ষেত্রে সরকারি কর্মকর্তা (চল্লিশোর্ধ্ব), অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়/কলেজের অধ্যাপক/সহযোগী অধ্যাপক, অভিজ্ঞ গবেষক এবং কোনো গবেষণামূলক প্রতিষ্ঠানে কর্মরত গবেষক এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ ধরনের গবেষণায় গবেষকের এমফিল/পিএইচডি ডিগ্রি এবং কোনো স্বীকৃত (আইএসএসএন নম্বরধারী) ও পিয়ার–রিভিউড গবেষণাপত্রিকায় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২টি প্রকাশনা থাকতে হবে।
আবেদনকারী কর্তৃক অন্য কোনো বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটের অর্থায়নে গবেষণাকর্ম চলমান থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না।
একই গবেষণা প্রস্তাব একাধিক ক্যাটাগরিতে দাখিল করা যাবে না।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
আট মাত্রার জাদু: ফিল্ডস মেডেলজয়ী দ্বিতীয় নারী মেরিনা ভিয়াজোভস্কা
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:৪৩ AM · প্রথম আলো
এসএসসির পর কোথায় ভর্তি: শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কিছু কথা
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:১১ AM · প্রথম আলো
শিক্ষক–সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
১৫ আগস্ট, ২০২৬ এ ৫:৩৩ PM · প্রথম আলো
অবসর–সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
১৫ আগস্ট, ২০২৬ এ ৩:২৩ PM · প্রথম আলো
