আন্তর্জাতিক কর্মশালায় বাংলাদেশের সঞ্জিবের ‘ভার্চুয়াল মিউজিয়াম’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ PM

দক্ষিণ এশিয়ার প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত আঞ্চলিক কর্মশালায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আহমেদ জামান সঞ্জিব। তিনি ‘ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা
‘সার্ক প্রমোটিং ডিজিটাল টেকনোলিজি ফর প্রগ্রেসিভ কালচার হেরিটেজ’ শীর্ষক ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর তিন দিনব্যাপী কর্মশালাটি শ্রীলংকায় কলোম্বোর সার্ক কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত হয়েছে।
কলম্বোর দক্ষিণ এশীয় সমবায় পরিবেশ কর্মসূচির সচিবালয়ে ১৬ সেপ্টেম্বর কর্মশালার উদ্বোধন হয়। শ্রীলংকার ডিজিটাল অর্থনীতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এরাঙ্গা বীরারত্নের তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। সম্মানিত অতিথি ছিলেন সেন্ট্রাল কালচারাল ফান্ডের মহাপরিচালক ড. নিলান কোরে।
ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আহমেদ জামান বাংলাদেশ থেকে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার ডি. এম. সালাহউদ্দিন মাহমুদ, কাউন্সেলর মো. জন্নাতুল হাবিব এবং প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রোশনি থমসন, মালদ্বীপের হাইকমিশনের প্রতিনিধি ইসমাইল মামধুহ, নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিজয় কুমার রাউত, নেপালের দ্বিতীয় সচিব সাগর ভান্ডারি এবং পাকিস্তানের হাইকমিশনার মেজর জেনারেল (অব.) ড. নায়্যার নাসিরসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা এতে অংশ নেন।
এ ছাড়া দক্ষিণ এশীয় সমবায় পরিবেশ কর্মসূচির মহাপরিচালক নরবু ওয়াংচুক, শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ভারুনি মুথুকুমারানা, সার্ক বিভাগের পরিচালক সাসাঙ্গা নিকাপিটিয়া, পর্যটন বিভাগের অতিরিক্ত সচিব টি. এম. জে. ডব্লিউ. থেন্নাকুন, বুদ্ধাসাসনা, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিরঞ্জলা ডি. গুনারত্না এবং এস. এল. ধাম্মিকা কে. বিজয়সিংহে উপস্থিত ছিলেন।
কর্মশালায় শ্রীলংকার শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক ওয়ারুনা আলাহাকুন, প্রত্নতত্ত্বের স্নাতকোত্তর ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এ জয়াম্পথ, প্রত্নতত্ত্ব বিভাগের স্থাপত্য সংরক্ষণবিষয়ক নকশাবিদ ডব্লিউ. কে. ইউ. বিক্রমাসিংহে, জাতীয় জাদুঘরের বিজ্ঞান বিভাগের পরিচালক মানোরি গুনাথিলাকে, সরকারি তথ্য বিভাগের সহকারী পরিচালক ড. হার্শা আবেকুন এবং অস্পৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যের জাতীয় কমিটির চেয়ারম্যান চন্দ্রসোমা বিন্দুহেওয়াও অংশ নেন।
আন্তর্জাতিক কর্মশালায় আহমেদ জামানের উপস্থাপনার মূল বিষয় ছিল, কোনও প্রত্নতাত্ত্বিক স্থাপনায় সরাসরি হস্তক্ষেপ না করেও কীভাবে তার স্থাপত্য, কাঠামো, অলংকরণ ও পরিবেশকে ডিজিটালভাবে ধারণ করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায়।
আহমেদ জামানের উপস্থাপিত মডেলের প্রথম ধাপ হলো ড্রোন ও উচ্চক্ষমতাসম্পন্ন ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ফটোগ্রামেট্রি। বিভিন্ন কোণ থেকে ধারণ করা বিপুলসংখ্যক ছবি বিশ্লেষণ করে স্থাপনার ত্রিমাত্রিক তথ্য তৈরি করা হয়। এতে ভবনের ক্ষুদ্র অংশ, কাঠামোগত বৈশিষ্ট্য ও পৃষ্ঠের বিবরণ পর্যন্ত ডিজিটালভাবে নথিবদ্ধ করা সম্ভব।
এরপর ব্লেন্ডারসহ আধুনিক ত্রিমাত্রিক সফটওয়্যারের সাহায্যে ক্ষয়ে যাওয়া বা ধ্বংসপ্রাপ্ত অংশের ডিজিটাল পুনর্গঠন করা হয়। ঐতিহাসিক তথ্য ও সংগৃহীত দৃশ্যমান উপাত্তের ভিত্তিতে তৈরি করা এই ত্রিমাত্রিক মডেলে প্রয়োজন অনুযায়ী টেক্সচারও যুক্ত করা যায়।
তৃতীয় ধাপে আনরিয়েল ইঞ্জিন ব্যবহার করে তৈরি করা হয় ১:১ স্কেলের ইন্টারেক্টিভ ভার্চুয়াল পরিবেশ। ফলে দর্শনার্থী বা গবেষক বাস্তব স্থানে উপস্থিত না থেকেও একটি স্থাপনার ডিজিটাল পরিবেশে প্রবেশ করে সেটি পর্যবেক্ষণ করতে পারেন। একই সঙ্গে এটি ভবিষ্যৎ গবেষণা, শিক্ষা ও ডিজিটাল আর্কাইভ তৈরির ভিত্তি হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি করে।
ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের উদ্যোগে ইতিমধ্যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ, পানাম নগর ও এগারো শিব মন্দিরসহ গুরুত্বপূর্ণ প্রাচীন স্থাপত্যের ডিজিটাল সংরক্ষণ করা হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল: অ্যালগরিদম কি আসলেই নিরপেক্ষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
এআই চ্যাটবট ব্যবহার করে ১২ হাজারের বেশি মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইবার হামলা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
গুগল ফটোসে এলো একগুচ্ছ নতুন সুবিধা, আরও সহজ হবে ছবি ব্যবস্থাপনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৫ AM · বাংলা ট্রিবিউন
কিশোরদের ‘আসক্ত’ করার অভিযোগ, প্রথমবার বিচারের মুখোমুখি টিকটক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৫ AM · বাংলা ট্রিবিউন
বিশ্বের সবচেয়ে নিখুঁত পারমাণবিক ঘড়ি তৈরি করেছেন সিঙ্গাপুরের গবেষকেরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৫২ PM · প্রথম আলো
