আজকের বিনিময় হার
১১ আগস্ট, ২০২৬ এ ১২:৩৫ PM

আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম কমেছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ দশমিক ৬৪ টাকা। তবে সম্প্রতি ডলারের দাম বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বেশির ভাগ মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার, রুপি, ইউয়ান ও ইয়েন। বেড়েছে শুধু পাউন্ডের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
এআইয়ের দৌড়ে উন্নয়নশীল দেশগুলোর সুযোগ বেশি, স্বাস্থ্যখাতে এগিয়ে বাংলাদেশ
১১ আগস্ট, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
আমানতের উৎসে কর সরকারি কোষাগারে জমার সময় বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
১০ আগস্ট, ২০২৬ এ ১১:০০ PM · প্রথম আলো
বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেবে কেন্দ্রীয় ব্যাংক, ১০০ কোটি টাকার তহবিল গঠন
১০ আগস্ট, ২০২৬ এ ৯:৩২ PM · প্রথম আলো
