আওয়ামী লীগ আমলের চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪ PM

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বিগত বছরগুলোতেও ডেঙ্গু হয়েছে। আপনারা বিগত আওয়ামী লীগ সরকারের শেষ বছর ২০২৩ সালের সঙ্গে তুলনা করলে দেখবেন, মৃত্যু অনেক কম। আমরা ২০২৩ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে অব্যবস্থাপনার কারণে ২ লাখ ৩৩ হাজার ৫৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। আর এ বছর মাত্র ১ লাখ ১ হাজার ৪০০ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ওই আমলের (আওয়ামী লীগ) চেয়ে অর্ধেকেরও কম এখন। ডেঙ্গু আক্রান্ত কম হয়েছে- জনগণের সচেতনতার কারণে এবং সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বেচ্ছাসেবক সবার প্রচেষ্টায়। প্রধানমন্ত্রী দুই মাস আগে যে কর্মসূচি দিয়েছেন, সেখানে সবাই সম্পৃক্ত হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছেন এবং ডেঙ্গুর জন্য মশার লার্ভা মারা হয়েছে। দ্বিতীয়ত, মৃত্যুর কথাও বলছেন, প্রতিটা মৃত্যু দুঃখজনক। প্রতিটা মৃত্যু আমরা চাই প্রতিরোধ করতে এবং সে জন্য আমরা ২ হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছি। এ জন্যই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল ২০২৩ সালে ১১৩৫ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছিল। এ বছর ৩০৭ জন মৃত্যুবরণ করেছে; অর্থাৎ মৃত্যুর হারকে আমরা চার ভাগের এক ভাগে নিয়ে এসেছি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করি, আপনারা তথ্যভিত্তিক হয়ে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রগতি তুলে ধরবেন এবং আগামীতে আমরা যেন সম্পূর্ণভাবে ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি সে ব্যাপারেও কাজ করছি। আমরা ভ্যাকসিন নিয়েও চিন্তাভাবনা করছি এবং মৃত্যুর হারকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
চিকিৎসকদের বদলি-পদায়ন কোনও রাজনৈতিক পরিচয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৪২ PM · বাংলা ট্রিবিউন
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ এ ৭:১৯ PM · বাংলা ট্রিবিউন
কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবায় নতুন প্রকল্প করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ এ ৬:৩৫ PM · প্রথম আলো
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ অক্টোবর, ২০২৬ এ ৩:২৩ PM · বাংলা ট্রিবিউন
স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
