অ্যাপল ম্যাপসে চালু হলো বিজ্ঞাপন
৩১ আগস্ট, ২০২৬ এ ১১:০০ AM

অ্যাপল ম্যাপস অ্যাপে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা এখন ম্যাপসে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে পারবেন। কয়েক দিন ধরে সীমিত পরিসরে বিজ্ঞাপন দেখানো শুরু হলেও আগামী কয়েক সপ্তাহে ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেওয়া হবে।
চলতি বছরের শুরুতে অ্যাপল জানিয়েছিল, চলতি গ্রীষ্ম থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় ম্যাপস অ্যাপে বিজ্ঞাপন চালু করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ম্যাককে অ্যাপল জানিয়েছে, কয়েক দিন ধরে ম্যাপসে বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও ব্যবহারকারীর কাছে বিজ্ঞাপন পৌঁছাবে। ম্যাপস অ্যাপে মূলত দুই জায়গায় বিজ্ঞাপন দেখা যাবে। কোনো স্থান খোঁজার আগে সার্চ পর্দার ‘সাজেস্টেড প্লেসেস’ অংশে বিজ্ঞাপন দেখানো হবে। আবার কোনো স্থান বা ব্যবসাপ্রতিষ্ঠান খোঁজার পর প্রাসঙ্গিক হলে সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখাবে ম্যাপস।
ম্যাপসে বিজ্ঞাপন চালুর পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, ম্যাপসে বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রেও তাদের গোপনীয়তাকেন্দ্রিক বিজ্ঞাপন নীতি অনুসরণ করা হবে। অ্যাপলের তথ্যমতে, ব্যবহারকারীর অবস্থানের তথ্য এবং তিনি ম্যাপসে কোন বিজ্ঞাপন দেখেছেন বা তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন, এসব তথ্য তার অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হবে না। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তার যন্ত্রেই থাকবে। অ্যাপল এসব তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবে না এবং তৃতীয় পক্ষের সঙ্গেও তা শেয়ার করবে না।
সূত্র: নাইনটুফাইভম্যাক ডটকম
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
৪ লাখ কিলোমিটার দূরে চাঁদের সঙ্গে দ্বিমুখী লেজার যোগাযোগে চীনের সাফল্য
৩১ আগস্ট, ২০২৬ এ ১০:২৫ AM · বাংলা ট্রিবিউন
পিসির সুরক্ষার জন্য কখন লাগবে আলাদা অ্যান্টিভাইরাস?
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:২৫ AM · বাংলা ট্রিবিউন
টিপিইউ বনাম জিপিইউ: এআইয়ের কাজে কোন চিপের কী ভূমিকা
৩১ আগস্ট, ২০২৬ এ ৮:৪৭ AM · বাংলা ট্রিবিউন
হ্যাকিং নিয়ে ‘শঙ্কিত’ বিল গেটস, সাক্ষাৎ করতে চান চীনের প্রেসিডেন্টের সঙ্গে
৩০ আগস্ট, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
