অধিভুক্ত কলেজে সবুজায়ন জোরদার করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১২ PM

পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়ন কার্যক্রমে যুক্ত করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সিটি কলেজ পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, সরকারের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে অধিভুক্ত কলেজগুলোতে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করা হবে। কক্সবাজার সিটি কলেজে একটি ভাষা ক্লাব প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২ হাজার গাছ লাগানোর নির্দেশনাও দেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুত ক্যাশলেস ও পেপারলেস ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করা হচ্ছে।
সেশনজট কমানোর অগ্রগতি তুলে ধরে ড. আমানুল্লাহ বলেন, বর্তমানে ২৭ কর্মদিবসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। প্রায় ৬৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষা কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত সময়ে ফল প্রকাশে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে কারিকুলাম সংশোধন এবং দক্ষতাভিত্তিক বিভিন্ন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য।
মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ এস এম আখতার উদ্দিন চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দফতরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধন শুরু ২৮ সেপ্টেম্বর
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২১ PM · প্রথম আলো
শিক্ষার উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫২ PM · বাংলা ট্রিবিউন
গণতান্ত্রিক দেশে সব ক্ষমতার উৎস জনগণ—জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৭ PM · প্রথম আলো
সুষম খাদ্য দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে—প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
Short Composition: গ্রাম্য মেলা ও খাদ্য নিয়ে—প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৭ AM · প্রথম আলো
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৬ AM · বাংলা ট্রিবিউন
