মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের ক্রান্তিকালে দীর্ঘদিন কর্মহীন হয়ে মানবেতর দিনযাপনকারী শাহজাদপুরের ৬'শ পরিবহন শ্রমিকের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়ালো শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এদিন (শুক্রবার) সকালে মোটর শ্রমিক ইউনিয়নের দ্বারিয়াপুরস্থ কার্যালয়ে শ্রমিকদের এ খাদ্য সহায়তা দেয়া হয়। এ খাদ্য সহায়তা প্রদানকালে অন‍্যান‍্যের মধ্যে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধক্ষ হানু প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মিলন শেখ, দপ্তর সম্পাদক রাসেল শেখ ও লাইন সেক্রেটারি শাহজাহানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে শাহজাদপুরের শতশত পরিবহন শ্রমিকেরা অতিকষ্টে খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করে আসছিলো। তাদের অবর্ণনীয় ওই কষ্টের কথা মাথায় রেখে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের এ ক্ষুদ্র উদ্যোগ। পরিবহন শ্রমিকদের দুঃখ-দুর্দশায় অতীতেও তাদের সাথে পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। অপরদিকে, চরম দুঃসময়ে এ খাদ্য সহায়তা পেয়ে পরিবহন শ্রমিকেরা শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি