মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সাইফুলের নেতৃত্বে গাজীপুর অভিযান চালিয়ে প্রায় ৫ বছরের পলাতক সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করে শাহজাদপুর থানায় নিয়ে এসেছে। গ্রেফতারকৃত পলাশ সরকার (৩৫) দুইটি মাদক মামলায় ১ বছরের দন্ডপ্রাপ্ত হবার পর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ফিরছিলো। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানার লক্ষীপুরা পাগলার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতারে সক্ষম হয় এএসআই সাইফুলের নেতৃত্বে পরিচালিত একদল পুলিশ। থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত পলাশের বিরুদ্ধে গত ২০১১ সালে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় ( জিআর-৩৩/১১) বিজ্ঞ আদালত কর্তৃক ৬ মাস ও গত ২০১২ সালে দায়েরকৃত ভ্রাম্যমান আদালত কর্তৃৃক দায়েরকৃত মামলায় ( নং-২৯৯/১২) ৬ মাসের দন্ডপ্রাপ্ত হন। এরপর থেকেই সে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ালেও অবশেষে সে পুলিশের হাতে ধরা পড়ে। আজ বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি