শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা থেকে ছিনতাই হওয়া একটি পিক-আপ (মিনি ট্রাক), (আবেদীত-২৫৩) শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছি নামক স্থান থেকে ৪ ছিনতাইকারীসহ এ পিক-আপটি শাহজাদপুর থানা পুলিশ আটক করেছে। শাহজাদপুর থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের পরিবহন ব্যবসায়ী আতিকুর রহমানের এই পিক-আপটির ড্রাইভার মামুন (৩০), হেলপার মাজেদুল (২০) কে হাত-পা বেধে ছিনতাইকারীরা গত শুক্রবার বিকেলে হাকিমপুর থেকে পিক-আপটি ছিনতাই করে। ছিনতাইকারী ফরহাদ রেজা (৪০), নাহিদ হাসান (২৩), রতন আলী (৪০), সুমন (৩৫) গত শনিবার বিকেলে পিক-আপটি শাহজাদপুরের তালগাছিতে নিয়ে আসে। এদিন ছিনতাইকৃত পিক-আপটি রেখে ছিনতাইকারীরা মহাসড়কের আশে-পাশে ঘুরতে থাকলে স্থানীয় লোকজনদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন শাহজাদপুর থানায় খবর দিলে শাহজাদপুর থানার এসআই হাবীবুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ ছিনতাইকারী সহ পিক-আপটি আটক করে থানায় নিয়ে আসে। শাহজাদপুর থানা সুত্রে গেছে ৪ ছিনতাইকারীর মধ্যে ২ জনের বাড়ী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং অপর ২ ছিনতাইকারীর বাড়ী নওগা জেলা সদরে। এই ঘটনায় শাহজাদপুর ও হাকিমপুর থানায় পৃথক ২টি মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে