শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
hajj ঢাকা ২৭ আগস্ট : বিমান বাংলাদেশ এয়ার লাইন্স আজ থেকে হজ্জ ফ্লাইট শুরু করেছে । ৪০৯ জন হজ্জযাত্রী নিয়ে সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর নিজস্ব বহরের বি ৭৭৭-৩০০ ই আর উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইটটি ছেড়ে যায় । বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন হজ্জ ফ্লাইট উদ্বোধন করেন । ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন । বিমান মন্ত্রী জনাব রাশেদ খান মেনন বিমানে হজ্জযাত্রীদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান ,বিমান বাংলাদেশ এয়ার লাইন্স নিজস্ব বহরে থাকা ৪টি বি ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের মাধ্যমে ২০১৪ সালের হজ্জ হজ্জযাত্রী পরিবহন কার্যক্রম সম্পন্ন করবে । হজ্জ পূর্ব ফ্লাইট আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ।হজ্জ পরবর্তি ফ্লাইট ৮ অক্টোবর থেকে শুরু করে ৮ নভেম্বর শেষ হবে । তিনি বলেন এ বছর হজ্জ যাত্রীর সংখ্যা আটান্নব্বই হাজার সাত শত সাতান্ন জন । এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫শত জন হজ্জযাত্রী রয়েছেন । মোট যাত্রীর অর্ধেক বিমান এবং অবশিষ্ট অর্ধেক যাত্রী সৌদি এরাবিয়ান এয়ার লাইন্স পরিবহন করবে । বিমান হজ্জপূর্ব ১১৩টি ডেডিকেটেড ফ্লাইট এবং ২১ টি সিডিউল ফ্লাইটের মাধ্যমে নির্ধারিত হজ্জযাত্রী পরিবহন করবে । হজ্জ পরবর্তি ১১১টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে নির্ধারিত হাজী পরিবহন করবে । তিনি জানান সৌদি এরাবিয়ান এয়ার লাইন্স পহেলা সেপ্টেম্বর হজ্জপূর্ব ফ্লাইট শুরু করবে এবং ৩০সেপ্টেম্বর শেষ করবে । হজ্জ পরবর্তি ফ্লাইট আগামী ৯ অক্টোবর থেকে শুরু করে ১৭ নভেম্বর শেষ করবে । মন্ত্রী বলেন ,হজ্জ পরিবহন নির্বিগ্ন এবং নিরাপদ করতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ ।

সম্পর্কিত সংবাদ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

আইন-আদালত

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

ইতিহাস ও ঐতিহ্য

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

রাজনীতি

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন ত...