মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ সদরের ছোনগাছা বাজারে একটি কম্পিউটারের দোকানে মোবাইলে গান লোড দিতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার পর পুলিশ ওই দোকান মালিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আতাউর রহমান (৩২) ফুলকোচা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তার ৩জন স্ত্রী রয়েছে। সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলকোচা গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরী ছোনগাছা বাজারে আতাউর রহমানের কম্পিউটারের দোকানে মোবাইলে গান লোড দিতে যায়। ওই সময় দোকান মালিক আতাউর দোকানের সাটার বন্ধ করে দোকানের ভিতরেই ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ কাজে সহযোগিতা করে আরও দু’জন। এরপর বাড়িতে ফিরে গিয়ে মেয়েটি ঘটনা জানালে স্বজনরা থানায় সংবাদ দেয়। রাতেই আসামি আতাউরকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সূত্রঃ অধিকার নিউজ

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

এনায়েতপুরে ত্রানের চাউল বিতরন

চৌহালী

এনায়েতপুরে ত্রানের চাউল বিতরন

এনায়েতপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউপিতে এক হাজার বানভাসির মাঝে ১০ কেজি করে ত্র...

বেতিল স্পারের ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মানববন্ধন| ১৪ বছরেও ভূমি মালিকেরা ক্ষতিপুরন পায়নি

বেতিল স্পারের ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মানববন্ধন| ১৪ বছরেও ভূমি মালিকেরা ক্ষতিপুরন পায়নি

যমুনার ভাঙনে দিশেহারা চৌহালীর মানুষ ৬ শিক্ষা প্রতিষ্ঠান, ৪’শ ঘরবাড়িসহ বিলীন হয়েছে কয়েক’শ একর আবাদি জমি