রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমিত হওয়ার সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ জন। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী। গতকাল মারা গিয়েছিলেন আটজন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২২৮ জন। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৮৮৭ জন। গতকাল শনিবার সংক্রমিত মানুষ শনাক্ত হওয়ার সংখ্যা ছিল ৬৩৬। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৪ হাজার ৬৫৭ জন শনাক্ত হলেন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৬ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৫৭ জনের নমুনা। দেশে এখন ৩৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
আরো খরবঃ মুন্না ভাইয়ের নতুন সার্কিট এবার আমির সালমান জীবনসঙ্গী হিসেবে জ্যাকুলিন কে চান! করোনায় নতুন শনাক্ত ৭০৯, মৃত্যু ৭ দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ৭৮৬ জন, মৃত্যু ১ দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭০৬ জন

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...