বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের বাড়ায় গণপরিবহন চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এক্ষেত্রে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন ও দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না বলেও জানান তিনি। শনিবার (২৯ আগস্ট) ঢাকা জোনের বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সেতুমন্ত্রী এ কথা জানান। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সার্বিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনা করে সরকার আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের নির্ধারিত বাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। অর্থাৎ যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। প্রতিটি ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। সেতুমন্ত্রী এসময় নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিকদের আহ্বান জানান। পাশাপাশি যাত্রীসাধারণকেও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানান। ওবায়দুল কাদের নতুন সিদ্ধান্তের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদার করতে বিআরটিএকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের এ বিষয়টি কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করেন। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শাহজাদপুর

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...