শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

28.05.15--Toriশাহজাদপুর প্রতিনিধিঃ সাভারের সিডিডির ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ এখন শাহজাদপুরে । গত ১৫ দিন ধরে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দরগাহপাড়া মসজিদ ঘাট বটতলা এলাকায় করতোয়া নদীতে নোঙর ফেলে অবস্থান নিয়ে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের প্রতিবন্ধি হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত প্রায় ৬০০ রোগীদের বিনা মূল্যে সুচিকিৎসা দিয়েছে। আগামী দেড় মাস এখানে অবস্থান নিয়ে এ এলাকার আরও ২ হাজার প্রতিবন্ধিদের এ চিকিৎসা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এ ব্যাপারে জীবন তরীর ব্যবস্থাপক শুভ্রকান্তি দে বলেন, ২ মাসে ৬০০ রোগী দেখার কথা থাকলেও ১৫ দিনেই সে টার্গেট ফিলাপ হয়েছে। এলাকায় রোগীর সংখ্যা বেশী হওয়ায় তারা চিকিৎসা প্রদান অব্যাহত রেখে নির্ধারিত সময় পর্যন্ত যতো রোগী আসবে তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের একজন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসে এ সব সুবিধা বঞ্চিত প্রতিবন্ধি রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিচ্ছে। এ ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভাসমান জীবন তরী হাসপাতালে নিয়োজিত চিকিৎসক দল রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিয়ে আসছে। এখানে চোখ, নাক, কান, গলা, বাত, অর্থপেডিক, দাতেঁর চিকিৎসা সহ সকল ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের মাঝে কিছু কিছু ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। এ ছাড়া বিনা মূল্যে বাত ও অর্থপেডিক রোগিদের ফিজিও থেরাপি দেওয়া হচ্ছে। ইতি মধ্যেই ভাসমান হাসপাতাল জীবন তরী এলাকার হত দরিদ্রদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। জীবন রক্ষায় প্রতিদিনই শত শত হত দরিদ্র নারী পুরুষ ও শিশু দূর দূরন্ত থেকে চিকিৎসা নিতে এসে ভীড় করছে। এ জীবন তরীর চিকিৎসক দল হাসি মুখে আদর ও স্নেহের সাথে কাছে টেনে নিয়ে পরম যতেœর সাথে চিকিৎসা প্রদান করছে। যা প্রাইভেট চিকিৎসকের কাছে ২০০ থেকে ৫০০ টাকা ফি দিয়েও সিরিয়াল দিয়েও পাওয়া যায়না। ফলে চিকিৎসা নিতে আসা এ সব সুবিধা বঞ্চিত রোগীরা তাদের ব্যবহার ও যতেœ আবেগাপ্লুত ও মুগ্ধ হয়ে পড়ছে। চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, মানুষ হাসপাতালে যায় চিকিৎসা নিতে দেখেছি,কিন্তু হাসপাতাল রোগীর বাড়ীর ঘাটে আসে তা দেখিনি। দেখলাম চিকিৎসা নিলাম । এ যেন পরম পাওয়া।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”