শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
2110496 শাহজাদপুর সংবাদ ডটকমঃ সিরিজটা হাতছাড়া হয় দ্বিতীয় ম্যাচেই। হোয়াইটওয়াশ এড়ানো যায় কি না, সেই চেষ্টায় ২৫ আগস্ট বাংলাদেশ দলের টার্গেট। তবে মুশফিকরা আসলেই হোয়াইটওয়াশ নিয়ে চিন্তাভাবনা করছে বলে মনে হয় না। যারা হেরেই চলেছে অবিরত সেই নভেম্বর থেকে। তাদের সামনে একটি জয় এখন সব ব্যর্থতা মুছে দেয়ার মতোই। তাতে সিরিজের ফল কি হলো-না-হলো সেটি মুখ্য নয়! বাংলাদেশ দল কি পারবে আজ সে ব্যর্থতা মুছে দিতে? এক এক করে অনেক ম্যাচেই একটি জয়ের আকুতি থেকেছে। কিন্তু প্রতি ম্যাচ শেষেই হতাশা। আর ওই হতাশা ক্রমেই এতই বেড়ে যাচ্ছে, যেখানে বসে এখন একটা জয়ের প্রত্যাশা করতেও ভয় হচ্ছে। আসলে বাংলাদেশ দলের ব্যর্থতার মূলে ব্যাটিং। এটাই উন্নতি করা যাচ্ছে না। কোচদের অনেক প্রচেষ্টা। সাথে ছিলেন মনবিদেরাও। কিন্তু কোনো কিছুই কাজে আসছে না। মুশফিক অবশ্য বলছেন একটি জয় পেলে সব ব্যর্থতা পেছনে ফেলা যাবে। কিন্তু যে খেলা তারা খেলছেন সেটিতে জয়ের প্রত্যাশা করা যায় না। আজকের সিরিজের শেষ ম্যাচটি হবে সেন্ট কিটসে। যত দূর জানা গেছে ওই মাঠের উইকেট ফ্যাট; মানে বোলাররা সহায়তা পান না এমন উইকেট থেকে। মাঠও তুলনামূলক ছোট। ফলে এখানে যে ব্যাটসম্যানদের স্বর্গ, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, লেন্ডি সিমন্স, পোলার্ডরা যেভাবে ব্যাটিং করে থাকেন, সেটি ভয়ের কারণ। রান যদি তিন শতাধিক হয় সেখানে জয় পাওয়া মুশকিল। বাংলাদেশ প্রথম ব্যাট করে তিন শ’ রান হলেও সেটি যথেষ্ট হবে বলে মনে হয় না। ফলে ম্যাচ নিছক ব্যাটসম্যানদের তা আর বলার অপেক্ষা রাখে না। অথচ বাংলাদেশের টপ অর্ডার, মিডল থেকে শুরু করে কোথাও কেউ আস্থার সাথে পারছেন না ব্যাটিং করতে। এ ম্যাচে মুমিনুল হক খেলতে পারেন ইমরুল কায়েসের পরিবর্তে। দীর্ঘ দিন পর দলে ফিরে কায়েস ব্যর্থ হয়েছেন দুই ম্যাচে সুযোগ পেয়েও। টিম ম্যানেজম্যান্টের কী ভাবনা তা অনুমান করা যাচ্ছে না। ব্যাটিং ভালো করার জন্য বোলারও একজন কম খেলানো হতে পারে। সে ক্ষেত্রে কায়েসকে রেখে দীর্ঘ ব্যাটিং লাইন রাখা হতে পারে। এখন ম্যাচে হার নয়, ভালো ব্যাটিং করাই মুখ্য। মুশফিকরা সেই টার্গেটে নামবেন আজ শেষ ওয়ানডেতে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের দিবা-রাতে। বিটিভি, গাজী টিভি ও টেন ক্রিকেট সরাসরি দেখাবে ম্যাচটি।         শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/25.08.2014

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...