মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরের হুরাসাগর নদী ও কৃষি জমিতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সাদেক সরকার (৬৬) নামের এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট শাহ মোঃ শামসুজ্জোহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ী সাদেককে ৫০ হাজার টাকা জরিমানা দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সাদেক উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদায়ের গ্রামের মৃত রইচ উদ্দীনের ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর- বাজিতপুর গ্রামের হুরাসাগর নদী ও নদী সংলগ্ন কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের নির্দেশে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মালিক সাদেক সরকারকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ধৃত সাদেককে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেইসাথে ভবিষ্যতে কখনও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হবে না মর্মে লিখিতভাবে অঙ্গীকার প্রদান করেন ড্রেজার মালিক সাদেক সরকার।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি