অমিতাভ বচ্চন, যিনি বিগ বি নামে এখন অধিক পরিচিত। হুইল চেয়ারে এখন দিন কাটছে তোর। প্রায় সারাক্ষণ মগ্ন থাকছেন দাবা খেলায়৷
ভয়ের কিছু নেই৷ সম্পূর্ণ সুস্থ তিনি৷ তবু পরিচালক বিজয় নামবিয়া প্যাক আপ না বলা অবধি চেয়ার ছেড়ে উঠতে পারছেন না অমিতাভ বচ্চন৷ বিধুবিনোদ চোপড়ার প্রযোজনায় ডু ছবিতে অশীতিপর-অসুস্থ দাবাড়ুর চরিত্রে অভিনয় করছেন অমিতাভ৷ এটিএস অফিসারের ভূমিকায় ফারহান আখতার৷ ছবির নায়িকা অদিতি রাও হায়দারি৷ সূত্র : ওয়েবসাইট।
সম্প্রতি দিল্লির পুরানো কেল্লার ঐতিহাসিক হাউস খাস ও কেল্লা-ই-কুহনায় ছবিটির শুটিং শুরু হয়৷ ফারহানের সঙ্গে চা খেতে খেতে দাবা খেলছেন অমিতাভ বচ্চন৷
বিধুর দাবি, ডু-তে ফের এক চ্যালেঞ্জিং রোলে দেখা যাবে বিগ বি'কে৷ শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়ায় হাঁটাচলা করতে পারেন না প্রাক্তন এই ‘চেস-মাস্টার'৷ ৭২ বছরের জন্মদিন পালনের পাঁচদিন পর থেকেই নতুন এই ছবিতে পুরোপুরি মনঃসংযোগ করেছেন অমিতাভ বচ্চন৷ আগামী বছর মুক্তি পাবে ড'৷ অন্যদিকে ‘ভাগ মিলখা ভাগ'-এর পর এই ছবিতে সম্পূর্ণ নতুন লুকে ফারহান৷ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের সময় বেশ টেনশনে পড়েছিলেন বলে জানিয়েছেন তিনি৷
সম্পর্কিত সংবাদ
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
